বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার মসজিদে নববীর ঘটনায়

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার মসজিদে নববীর ঘটনায়

অনুসন্ধান ২৪ >> পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদের ভাতিজা শেখ রশিদ শফিক, মসজিদে নববীতে বিশৃঙ্খলতা ও পবিত্রতা নষ্ট করার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন।

রবিবার সৌদি আরব থেকে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছার পর তাকে গ্রেপ্তার করা হয়। মসজিদে নববীতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগানে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর রশিদ শফিককে কেন্দ্রীয় তদন্ত সংস্থায় নেয়া হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ তার ভাতিজাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সে ওমরাহ পালন শেষে পাকিস্তানে অবতরণ করতেই গ্রেপ্তার করা হয়েছে।’

মসজিদে নববীর ঘটনার সময় তারা কেউ সৌদি আরবে ছিলেন না বলে দাবি করেন রশিদ। বলেন, ‘আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। মামলা হওয়ার পর বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।’

শেখ রশিদ শেহবাজ সরকারের উদ্দেশে বলেন, ‘তারা যেখানেই যাবে, সেখানেই মানুষ তাদেরকে হয়রানি করবে।’

মসজিদে নববীর ঘটনায় কমপক্ষে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ১৪ জনে পরিচয় জ্ঞাত। ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত। জ্ঞাতদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান, সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শেহবাজ গিল, সাহিবজাদা জাহাঙ্গীর ও পিটিআইয়ের বিভিন্ন নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মহানবী (স.)-এর মসজিদে শেহবাজ ও তার সঙ্গীদের দেখে ‘চোর চোর’ বলে স্লোগান শুরু করেন একদল পাকিস্তানি। আরেক ভিডিওতে মসজিদের ভেতর পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রী শাহজাইন বুগতির উদ্দেশে কিছু লোককে গালিগালাজ করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে এক ওমরাহপালনকারীকে বুগতির চুল পেছন থেকে টেনে ধরতে দেখা যায়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন শেহবাজ শরিফ। তার সঙ্গে রয়েছেন অনেক মন্ত্রী, দলীয় নেতা ও পরিবারের সদস্যরা। তিনদিনের সফরে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে সৌদিতে পা রাখেন তারা। পরে নামাজ পড়তে যান মসজিদে নববীতে। কিন্তু সেখানে অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হয়েছে শাহবাজদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯