শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নে জন্ম নিবন্ধন ফি ২০০ টাকা, ভুল সংশোধন ২৫০ টাকা!

বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নে জন্ম নিবন্ধন ফি ২০০ টাকা, ভুল সংশোধন ২৫০ টাকা!

আনোয়ার হোসেন .. বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ সচিবের বিরুদ্ধে জন্ম নিবন্ধন ও নাম-বয়স সংশোধনী সনদ প্রদানে নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সচিবের এ বাণিজ্যে নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশে শিশুর জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত সরকারি নিয়মানুয়ী জন্ম নিবন্ধনের কোন ফি নেওয়া হয়না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানা হচ্ছেনা বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নে। সেখানকার ইউনিয়ন পরিষদ সচিব সঞ্জিব কুমার দাস সরকারি বেধে দেয়া টাকার জায়গায় নিজেই নতুন নিয়ম করেছেন। সে নিয়মে প্রতি জন্ম সনদে ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা বলেন, জন্ম সনদের ফরম পুরন করেন ইউনিয়ন পরিষদের সচিব। ভুল করেন তারা, অতিরিক্ত টাকা ভর্তুকি দিতে হয় আমাদের। খোঁজ নিয়ে এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়। বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ পাড়ার স্থানীয় বাসিন্দা মো. ইমরান হোসেন ও মো. আক্তার হোসেন বলেন, ২ বছরের শিশুর ২০০ টাকা কমে জন্ম সনদ দেওয়া যাবে না বলে জানান ইউপি সচিব। তাই বাধ্য হয়ে ২০০ টাকা দিয়ে জন্মসনদ নিয়েছি।

তারা বলেন, শুধু তাই নয়, টাকা দিয়েও জন্মসনদ পেতে বহু হয়রানির শিকার হয়েছি আমরা। কত বার যে ইউনিয়ন পরিষদে আসতে হয়েছে তা আল্লাই ভাল জানেন। আক্তার আরও বলেন, মনে করে ছিলাম টাকা যায় যাউক, জন্মসনদ তো পেয়েছি। কিন্তু নামে শ এর পরির্বতে স দিয়ে ভুল নাম লেখেছে। তা সারতে এখন ২৫০ টাকা দিতে হয়েছে আমার। তিনি বলেন, একটি জন্মসনদে ৪৫০ টাকা দিয়েছি। ইউনিয়ন পরিষদে আসতে হয়েছে বহুবার, তার মধ্যে সুনতে হয়েছে তাদের অনেক কথা।

ইউনিয়ন সচিবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওয়ারিশ র্সাটিফিকেট নিতে আসা র্সাজেন রিমন মোবাইল নং (০১৭১৭৪২০৯৪৮)। তিনি বলেন, ওয়ারিশ সার্টিফিকে নিতে সচিবকে দিতে হয়েছে ৫০০ টাকা। কিন্তু তাতেও করেছে ভুল, এক জাগায় দেখিয়েছেন মৃত্যু অন্য পাশে জীবিত। ফের বারবার আসতে হচ্ছে ইউনিয়ন পরিষদে। ইউনিয়নের বাসীন্দা মৃত: আবদুল শুক্রর মুন্সির ছেলে মুশফিকুর রহমান মোবাইল নং (০১৭২৭৭৯৩১০০) বলেন, আমার দুটি জন্ম নিবন্ধনে ভুল সারতে দিতে হয়েছে ৪৫০ টাকা। এমনকি আসতে হয়েছে বহু বার। তিনি বলেন, ভুল করেছেন তারা জরিমানা দিতে হয়েছে আমার। তিনি আরও বলেন, তার ভিতরে তাদের ব্যবহার তো বলা বাহুল্য।

একই অভিযোগ করেন, প্রবাসীর সন্তান মিথালী আক্তার (১৬) তিনি বলেন, তিন মাস পরে পেয়েছি জন্মসনদ। কত বার যে আসতে হয়েছে ইউনিয়ন পরিষদে তা বলে শেষ করা যাবে না। মিথালীর মতো বহু ভুক্তভোগী লোকেরা সচিবের বিরুদ্ধে একই অভিযোগ। তবে ১২নং রঙ্গশ্রী ইউনিয়নে এ অভিযোগ নতুন নয়। সরকারি নিয়ম উপেক্ষা করে ইউপি সচিব সঞ্জিব কুমার দাস জন্মনিবন্ধন সনদে অতিরিক্ত ফি আদায় করেন বলে অনেকেই অভিযোগ করেছেন। এটা দেখারও কেউ নেই বলে জানান স্থানীয়রা।

এ বিষয় অভিযুক্ত ইউপি সচিব বলেন, সরকারী নির্ধারিত ফি ছাড়া কোন অতিরিক্ত টাকা নেওয়া হয় না। প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করেন। এমনকি সংবাদ কর্মীর উপর ক্ষিপ্ত হন সচিব। পরে ভুক্তভোগীরা সচিবের সামনে মুখ খুলতে থাকেন। অনেকেই বলতে থাকেন, আমাদের কাছ থেকে জন্মসনদে ২০০ টাকা করে নিয়েছেন সচিব। তারা আরও বলেন, আবেদনে ভুল করেছেন সচিব। এখন ভুল সারতে আমাদের কাছ থেকে ২৫০ টাকা নিচ্ছেন সচিব। এক পর্যয়া সচিব বলেন, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে তিনি অতিরিক্ত জন্মনিবন্ধন ফি আদায় করছেন বলে স্বীকার করেন।

তিনি বলেন, জন্মসনদ নিবন্ধন করতে যে লোক রাখা হয়েছে, তাদের বেতন দেয়না সরকার। তাই অতিরিক্ত টাকা আদায় করে ওই কাজগুলো করাতে হচ্ছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. বশির উদ্দিন সিকদার বলেন, কেউ তো কোন অভিযোগ দেয়নি। আর আমার ইউনিয়ন পরিষদে এমন অনিয়ম হইতে পারে না বলে জানান তিনি। তবে এমন অনিয়ম কউে যদি করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় বলেন, ‘অবৈধভাবে টাকা আদায়ের প্রশ্নই ওঠে না। এমন কিছু সে করে থাকলে তাকেই এর দায়ভার বহন করতে হবে।

তবে অবৈধভাবে জন্ম নিবন্ধন থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের বিষয় বরিশাল জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯