বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিরাজগঞ্জে ২ যুবকের মৃত্যু, মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে ৮

সিরাজগঞ্জে ২ যুবকের মৃত্যু, মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে ৮

অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জের কাজিপুরে মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ৮ যুবক একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃতরা হলেন, কাজিপুর পৌর এলাকার বিয়াড়া গ্রামের তোজাম্মেল হকের পুত্র গোলাম রব্বানী ওরফে সাদ্দাম (২৫) ও একই গ্রামের কোরবান আলীর পুত্র রাসেল (২৪)।

কাজিপুর হাসপাতাল সূত্রের বরাত দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুই যুবক মদপান করে অসুস্থ হয়ে পড়েন।পরে স্বজনরা তাদের রাত ১১টা ৩৫ মিনিটে কাজিপুর হাসপাতালে ভর্তি করেন। পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান বলেন, বিয়াড়া গ্রামের সিদ্দিকের ছেলে সেনাসদস্য মানিকের বৌভাতে ওই ১০/১২ জন যুবক দুপুরের খাবার খান। রাতে তারা বাড়ি ফিরে বমি করতে থাকেন। পরে তাদের কাজিপুর হাসপাতালে এবং উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর সাদ্দাম ও রাসেলের মৃত্যু হয়। বাকি আটজন রাশেদ (১৫), আবু বক্কর (২৫), নাইম ইসলাম (১৬), শাকিল (২২), জাহাঙ্গীর (২৫), স্বপন (২৫), রোমান (২২) সাদ্দম (২৭) সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও কাজিপুর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, খাদ্যে বিষক্রিয়া নাকি মদপানে তাদের মৃত্যু হয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে হাসপাতালের মৃত্যু সনদে মদপানে (এ্যালকোহল স্পীড) লেখা রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯