বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন

হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন ওয়াইসি
হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন : আসাদউদ্দিন ওয়াইসি

নিজস্ব প্রতিবেদন>>হিজাবি নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দেশটির লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তিনি দাবি করেছেন, নারীরা হিজাব পরবেন, কলেজে যাবেন, কালেক্টর হবেন, ম্যাজিস্ট্রেট-ডাক্তার-ব্যবসায়ী হবেন।

আর আপনারা একটা কথা মনে রাখবেন- আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু একদিন হিজাব পরা নারীই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবেন।

আজ রবিবার টুইটারে একটি ভিডিও বার্তায় অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি এ মন্তব্য করেন। এতে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের মেয়েরা যদি সিদ্ধান্ত নেয় এবং তাদের বাবা-মাকে বলে যে তারা হিজাব পরতে চায়, তবে তাদের বাবা-মা অবশ্যই তাদেরকে বলবে- হ্যাঁ তোমরা পরো। এর পর দেখি তাকে কে আটকায়! ইনশাআল্লাহ।’

আসাদউদ্দিনের এই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি. রাজা সিং জানান, ‘যতদিন বিজেপি থাকবে কোন হিজাবি নারী প্রধানমন্ত্রী হবে না। আপনি আপনার জনসংখ্যা যতই বাড়ান না কেন, তাতে কোন লাভ হবে না। আমরা আপনার এই স্বপ্ন পূরণ হতে দেব না।’

উল্লেখ্য, আসাদউদ্দিন ওয়াইসির এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় নতুন আলোচনা তৈরি হয়েছে। দক্ষিণের রাজ্য কর্ণাটকে বিষয়টি নিয়ে যখন হাইকোর্টে মামলা চলছে। তখন উত্তরপ্রদেশে ভোটের প্রচারে হিজাব ইস্যু টেনে আনলেন ওয়াইসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯