বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পুতিনকে পিছু হটাতে পারেন পশ্চিমারাঃ ইউক্রেন ইস্যু

পুতিনকে পিছু হটাতে পারেন পশ্চিমারাঃ ইউক্রেন ইস্যু

ইউক্রেন ইস্যু, পুতিনকে যেভাবে পিছু হটাতে পারেন পশ্চিমারা
ইউক্রেন ইস্যু, পুতিনকে যেভাবে পিছু হটাতে পারেন পশ্চিমারা

নিজস্ব প্রতিবেদন>>বর্তমান পরিস্থিতিতে পশ্চিমা শক্তিগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করিয়ে কিছুটা পিছু হটাতে পারে।

মানুষ হতাহতের শঙ্কা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক তৎপরতা দিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টাই বেশি কার্যকর হতে পারে, যা তাকে সবচেয়ে খারাপ কিছু থেকে ফিরিয়ে নিতে পারে।

পশ্চিমারা যুদ্ধে জড়ালে একটি দীর্ঘমেয়াদী উচ্চমূল্যের যুদ্ধের ঝুঁকিকে তিনি কিছুটা হলেও সমীহ করতে পারেন।
তবে তাকে বিশ্বাস করতে হবে এসবের মূল্য তার অভ্যন্তরীণ সমর্থনকে ঝুঁকিতে ফেলতে পারে, যা তার নেতৃত্বকে হুমকিতে ফেলবে।

এছাড়া পশ্চিমারা হয়তো পুতিনকে একটি কূটনৈতিক জয়ের সুযোগ দিতে পারেন, যা তাকে এমনভাবে চিত্রিত করবে যে তিনি ন্যাটোর সামরিক উস্কানিতে উৎসাহিত না হয়ে বরং শান্তির পথ বেছে নিয়েছেন।পুতিন দাবি করতে পারেন যে তিনি শেষ পর্যন্ত পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তার ‘যৌক্তিক নিরাপত্তা উদ্বেগ’ বিষয়টি পশ্চিমা নেতারা গ্রহণ করেছেন।

কিন্তু এসব বিশ্লেষণের সমস্যা হল পুতিনের অ্যাকশন পশ্চিমাদের ঐক্যবদ্ধ করছে, ন্যাটোকে ক্রমশ রাশিয়া সীমান্তের দিকে নিয়ে যাচ্ছে এবং সুইডেন ও ফিনল্যান্ডের মতো দেশকে ন্যাটোতে যোগ দিতে উৎসাহিত করছে।

সমস্যা হল- রাশিয়ার প্রেসিডেন্ট যদি ইউক্রেন নিয়ন্ত্রণ আর ন্যঅটোকে হেয় করতে চান, তাহলে তার পিছিয়ে আসার কারণ খুব একটা থাকবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯