সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
বরিশাল সদর উপজেলা ৪নং সায়েস্তাবাদ ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মামুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু। সভাপতি মামুন তালুকদার আজ বুধবার (৯ ফেব্রুয়ারী) বেলা ৩ টার সময় বরিশাল শের-ই বাংলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আগামীকাল বেলা ১১ টার সময় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজে উপস্থিত থাকেবেন এমপি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।