রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল দুর্গাসাগর পাড়ি দেওয়া সেই নিখোঁজের লাশ উদ্ধার

বরিশাল দুর্গাসাগর পাড়ি দেওয়া সেই নিখোঁজের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :: বরিশালের দুর্গাসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ সেই পুলিশপুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৯ ঘণ্টার মাথায় লাশটি বুধবার রাত ৯টার দিকে দিঘি থেকে উদ্ধার করা হয়।
বরিশাল শহরের কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা পুলিশের সুবেদার শাহ আলমের ছেলে রাজধানী আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হোসেন বুধবার বেলা ১২টার দিকে বন্ধুদের সাথে বাজি ধরে দুর্গাসাগর দিঘি পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হন।

বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ জানায়- দিঘির দক্ষিণপ্রাপ্ত থেকে নেমে কিছুটা পথ অতিক্রম করার পরে ডুব দিয়ে যুবক নিখোঁজ হন। এই খবর পেয়ে তাদের একাধিক টিম নৌকাযোগে দিঘিতে উদ্ধার অভিযান শুরু করে। পরে তাদের সাথে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি ডুবুরিদলও সেখানে অভিযানে অংশ নেয়। কিন্তু শিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে রাত ৯টার দিকে দিঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।

এই তথ্য নিশ্চিত করে বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম অনুসন্ধান ২৪কে বলেন- যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯