বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সু চির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলাঃজান্তা সরকার

সু চির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলাঃজান্তা সরকার

সু চির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলা
সু চির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলা

নিজস্ব প্রতিবেদন>>মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে আরেকটি দুর্নীতি মামলা করেছে জান্তা সরকার। বৃহস্পতিবার জান্তার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানি দেওয়া, করোনাভাইরাসের সংক্রমণ রোধ আরোপিত বিধি ভাঙা ও টেলিকমিউনিকেশন আইন ভাঙার দায়ে সু চির ইতিমধ্যে ছয় বছর কারাদণ্ড হয়েছে।

এসব রায়ে বলা হয়েছে, গৃহবন্দী থেকেই তিনি এই সাজা ভোগ করবেন।এরপর পুলিশ নতুন মামলা করল। এতে বলা হয়েছে, সু চি সাড়ে পাঁচ লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। একটি ফাউন্ডেশনের জন্য অনুদানের নাম করে তিনি এই ঘুষ নিয়েছেন। জান্তা সরকারের যোগাযোগ বিভাগ এসব তথ্য জানিয়েছে।

সু চির বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হলে তার ১৫ বছরের কারাদণ্ড হবে। তবে এই বিচার কবে নাগাদ শুরু হবে, সেই তথ্য জান্তার পক্ষ থেকে জানানো হয়নি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯