বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাশিয়ার বিরুদ্ধে হামলা ষড়যন্ত্রের অভিযোগ ওয়াশিংটন এর

রাশিয়ার বিরুদ্ধে হামলা ষড়যন্ত্রের অভিযোগ ওয়াশিংটন এর

রাশিয়ার বিরুদ্ধে হামলা ষড়যন্ত্রের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে হামলা ষড়যন্ত্রের অভিযোগ যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদন>>ইউক্রেনে হামলা করার অজুহাত তৈরিতে রাশিয়া নানামুখী অপকৌশল নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সাজানো হামলার একটি ভুয়া ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে তাদের।

পূর্ব ইউরোপে যুক্তরাষ্ট্রের বাড়তি সেনা সমাবেশের সিদ্ধান্তে মস্কোর নিন্দা জানানোর পরপরই বৃহস্পতিবার এ অভিযোগ করে ওয়াশিংটন।

তবে এই দাবি প্রত্যাখ্যান করে শুক্রবার মস্কো জানায়, এগুলো তাদের মিত্ররা সৃষ্টি করছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থানের সমালোচনা করে পশ্চিমাদের বিরুদ্ধে এ পরিস্থিতি সবচেয়ে খারাপ করার অভিযোগ তুলেছে তুরস্ক। খবর এএফপি, বিবিসি ও আলজাজিরার।

গত বছরের শেষের দিকে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে মস্কো দাবি করেছে, কিয়েভ কখনোই ন্যাটো জোটের সদস্য হতে পারবে না। পশ্চিমাদের কাছে এ বিষয়ে নিশ্চয়তা চায় তারা।

এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বলেছেন, ইউক্রেনে আক্রমণকে বৈধতা দিতে রাশিয়া একটি ভুয়া ভিডিও প্রকাশ করতে পারে, যাতে একটি বিস্ফোরণের পর বেদনাদায়ক পরিস্থিতির চিত্র এবং ইউক্রেন বা তাদের মিত্রদের অস্ত্র প্রদর্শন করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই অভিযোগ প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওয়াশিংটন আগেও এ ধরনের অভিযোগ করেছে, কিন্তু কিছুই হয়নি।

শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘ভুয়া ভিডিও তৈরির অভিযোগ ওয়াশিংটনের বিশ্বাস করা উচিত হবে না। এই ধরনের বিষয় কারোরই বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের।’

রাশিয়া বলছে, ইউক্রেনে আগ্রাসনের কোনো পরিকল্পনা তাদের নেই, তবে তাদের (রাশিয়া) নিরাপত্তা দাবিগুলো পূরণ না হলে তারা সামরিক পদক্ষেপ নেবে। যদিও সেসব পদক্ষেপ কেমন হবে, তার কোনো ইঙ্গিত দেয়নি তারা।

বৃহস্পতিবার ক্রেমলিন উত্তেজনা প্রশমনে তাদের আহ্বানকে ওয়াশিংটন অবজ্ঞা করছে বলেও অভিযোগ করেছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভদ্মাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে টেনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এমন প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অভিযোগ করেছেন, পশ্চিমারাই ইউক্রেন-রাশিয়া সংকট পরিস্থিতি সবচেয়ে খারাপ করেছে। বৃহস্পতিবার কিয়েভ সফর করেছেন তিনি। সফর শেষে দেশে ফিরেই এই অভিযোগ করেন তিনি। এরদোয়ান তাদের দেশের অবস্থান পরিস্কার করেছেন। এটি ন্যাটো জোটের গুরুত্বপূর্ণ সদস্য।

শুক্রবার তুরস্কের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে এখনও পশ্চিমারা সংকট সমাধানে কোনো অবদান রাখতে পারেনি। আমি বলতে পারি, তারা কেবল পরিস্থিতি খারাপ করছে। এমনকি বাইডেনও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাতে পারেননি।’

এর আগে বৃহস্পতিবার কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। এ সময় ইউক্রেন-রাশিয়া সংকট সম্মেলন নামে একটি শান্তি সমাবেশ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি। পরে তিনি জানিয়েছেন, পুতিন এই প্রস্তাবকে ভালোভাবে নিয়েছেন। এ।

এরদোয়ানের সফরে ড্রোন ক্রয়-সংক্রান্ত চুক্তি হয়েছে। চুক্তির ফলে ইউক্রেনে তুরস্কের যুদ্ধ ড্রোন উৎপাদনের পরিমাণ বাড়বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯