বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সহকর্মীর সঙ্গে প্রেম গোপন, সিএনএন প্রেসিডেন্ট এর পদত্যাগ

সহকর্মীর সঙ্গে প্রেম গোপন, সিএনএন প্রেসিডেন্ট এর পদত্যাগ

সহকর্মীর সঙ্গে প্রেম গোপন, সিএনএন প্রধানের পদত্যাগ
সহকর্মীর সঙ্গে প্রেম গোপন, সিএনএন প্রধানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদন>>মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার পদত্যাগ করেছেন। সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গোপন করার ভুল থেকে স্থানীয় সময় বুধবার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জেফ জুকার বলেন, সিএনএনে আমার দায়িত্বের মেয়াদ ভিন্নভাবে শেষ করার কথা ছিল। এখানে অবাক করার মতো একটি যাত্রা ছিল আমার। প্রতিটি মুহূর্তকে আমি ভালোবেসেছি।৫৬ বছর বয়সী জেফ জুকার জানিয়েছেন, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এক বার্তায় তিনি বলেন, সিএনএনের একজন সঞ্চালককে নিয়ে তদন্তের অংশ হিসেবে আমার ঘনিষ্ঠতম সহকর্মীর সঙ্গে সম্মতিমূলক সম্পর্ক নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সহকর্মীর সঙ্গে আমি দুই দশকেরও বেশি সময় কাজ করেছি। আমি স্বীকার করেছি, সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক গড়ে উঠেছিল, যা শুরু থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল।

সিএনএন জানিয়েছে, জেফ জুকারের সঙ্গে সম্পর্কে থাকা ওই নারী সহকর্মী হলেন সংবাদমাধ্যমটির প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন গোলাস্ট। তিনি নেটওয়ার্কটিতে থেকে যাবেন।

অ্যালিসন বলেন, জেফ ও আমি ঘনিষ্ঠ বন্ধু। গত ২০ বছর ধরে আমরা পেশাগত অংশীদার। সম্প্রতি করোনার কারণে আমাদের সম্পর্ক বদলে গেছে। সঠিক সময়ে আমাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে না পারায় আমি অনুতপ্ত।

সিএনএনে আমার কর্মজীবনের জন্য আমি অবিশ্বাস্য গর্ববোধ করছি।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জেফ জুকার ও অ্যালিসন গোলাস্ট উভয়েই তালাকপ্রাপ্ত।

২০১৩ সালে সিএনএনের দায়িত্ব নেন জেফ জুকার। এরপর মার্কিন মিডিয়া নির্বাহীদের মধ্যে অন্যতম প্রভাবশালী হয়ে উঠেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯