বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হন্ডুরাসে নারী প্রেসিডেন্ট হিসেবে সিওমারা কাস্ত্রোর শপথ গ্রহণ

হন্ডুরাসে নারী প্রেসিডেন্ট হিসেবে সিওমারা কাস্ত্রোর শপথ গ্রহণ

হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সিওমারা কাস্ত্রোর শপথ গ্রহণ
হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে সিওমারা কাস্ত্রোর শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদন>>হন্ডুরাসে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থী নেত্রী সিওমারা কাস্ত্রো। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শপথ নেন তিনি।

অনুষ্ঠানে আইনসভা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে তার পছন্দের তালিকায় থাকা লুইস লেদন্দো উপস্থিত ছিলেন।

এ ছাড়া সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপ এবং তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইসহ বিশ্বের অনেক স্বনামধন্য ব্যক্তি।

তেগুসিগালপা ন্যাশনাল স্টেডিয়ামে দেওয়া প্রথম আনুষ্ঠানিক ভাষণে সিওমারা হন্ডুরাসের চলমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় দেশের শিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা ও কর্মসংস্থান ব্যবস্থার উন্নতির জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

গত নভেম্বরে হন্ডুরাসে ডানপন্থী ন্যাশনাল পার্টির ১২ বছরের শাসনের ইতি ঘটিয়ে জয় লাভ করেন সিওমারা কাস্ত্রো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯