বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হাইপোথার্মিয়ায় ৭ বাংলাদেশির মৃত্যু

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে হাইপোথার্মিয়ায় ৭ বাংলাদেশির মৃত্যু

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকায় ৭ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদন>>মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা কমে যাওয়া) ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিওর এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, কোস্টগার্ডের সদস্যরা রাতে ল্যাম্পেদুসার কাছে একটি জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওন থেকে ১৮ মাইল দূরে (২৯ কিলোমিটার) নৌকাটি দেখতে পান। এর পর উদ্ধার অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে লুইগি প্যাট্রোনাজ্জিওর অফিস অবৈধ অভিবাসন ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে।

ল্যাম্পেদুসার মেয়র সালভাতোর মার্টেলো সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মার্টেলো বলেন, ওই নৌকায় ২৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ ও মিসরের নাগরিক।

ইউরোপে ঢোকার জন্য হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর কাছে ইতালি অন্যতম একটি রুট হিসেবে বিবেচিত হয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বন্দরে নেমেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯