শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল মগড়পাড়া কমিউনিটি ক্লিনিকের সাহিদার কারণে বঞ্চিত হাজার রোগী

বরিশাল মগড়পাড়া কমিউনিটি ক্লিনিকের সাহিদার কারণে বঞ্চিত হাজার রোগী

আনোয়ার হোসেন .. বর্তমান সরকার দেশের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু করে। বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মগরপাড়া কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা, টিকাদান কর্মসূচি, পুষ্টি, স্বাস্থ্যশিক্ষা, পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদান করার কথা রয়েছে। অথচ মগরপাড়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম যেভাবে চলছে, তা সত্যিই হতাশাজনক।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অযত্ন, অবহেলা এবং দায়িত্বরত কর্মকর্তার দুর্নীতি ও অনিয়মের কারণে এর যে মূল উদ্দেশ্য, তা ব্যাহত হচ্ছে। ফলে মুখ থুবড়ে পড়েছে মগরপাড়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। মগরপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মোসাঃ সাহিদা ইয়াসমিন চিকিৎসায় আছেন সদর জেনারেল হাসপাতালে। তাই ক্লিনিকের গেটে তালা ঝুলছে। সিএইচসিপির অসুস্থতার কারণে মগরপাড়া ক্লিনিকের চিকিৎসা কার্যক্রম বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে টিএইচও অবগত আছেন বলে জানান সাহিদা ইয়াসমিন।

এছাড়াও ওই কমিউনিটি ক্লিনিকের পরিবার কল্যান কেন্দ্রর দায়িত্বরাত কর্মকতা ও স্বাস্থ্য সহকারী থাকলেও তারা ক্লিনিকে আসেন না, সুস্থ অবস্থায় সিএইচসিপি সপ্তাহে তিন দিন ১১টার দিকে ক্লিনিকের দরজা খুলে বাসায় চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে। তার অবহেলার কারণে এলাকার বাসিন্দারা ঠিকভাবে স্বাস্থ্যসেবা পাচ্ছেন না।

মগরপাড়া কমিউনিটি ক্লিনিকে শনিবার (২২জানুয়ারি) দুপুর ১২টার দিকে গিয়ে ক্লিনিকের দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে সাহিদা জানান, সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। স্বাস্থ্য সহকারী মরিউম জামিলা জানান, এখন করোনা টিকা দিতে হয় তাই ক্লিনিকে যাই না। পরিবার কল্যান কেন্দ্রর দায়িত্বরত লুৎফর নেছার সাথে একাধীক বার ফোনে চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে মগরপাড়া কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরা জানান, ক্লিনিকে গিয়ে সেবা কেউ পায়নি বরং সাহিদা ও তার মায়ের খারাব আচরণ সুনে আসতে হয় বেশী ভাগ সময়। তারা বলেন, সপ্তাহে ২ থেকে ৩ দিন ক্লিনিকের দরজা খুলেন। ক্লিনিক খুলে সাহিদা তার বাড়িতে গিয়ে বাচ্চাকে নিয়ে স্কুলে যায়, এমনকি দুপুর হলে রান্নার কাজে করে সাহিদা। ওষুধুর জন্য ক্লিনিকে না গিয়ে তার বাড়িতে যেতে হয়, তবে বেশি সময় তার কাজের ব্যস্ততার কারণে আমাদের ফেরত চলে আসতে হয়। এক কথায় সাহিদা চিকিৎসক না, এলাকাবাসীর অভিসাপ। ওই ক্লিনিক থেকে সাহিদাকে সরানোর জন্য অভিযোগ দিয়ে কোন ফল পায়নি এলাকাবাসী জানান।

তারা বলেন, বরিশাল অফিস কর্মকর্তার সহযোগীতায় ক্লিনিকের সকল এস্টাফরা অফিস করে না। তারা ঠিক মতো অফিসে আসে না। আর কত আইটেমর ওষুধ ক্লিনিকে আসে কেউ যানে না। এমনকি এলাকার একাধীক প্রবীন লোকের অভিযোগ, সব প্রতিষ্ঠানে কমিটি হয় সবাইর মতামতে। কিন্তু এই ক্লিনিকে যত কমিটি করে তাদের পছন্দ মতো লোক নিয়ে, কবে কমিটি করে এলাকার লোকেরা কেউ যানে না। তার বলেন. সাহিদাকে যদিও বাড়ি থেকে ডেকে আনা হলেও মাত্র এক আইটেমের ওষুধ দিয়ে বলেন, আর নেই। সরকার দেয় না আমরা পাব কোথায়। রোগীরা জানান, প্রতি রোগীর কাছ থেকে ৫ টাকা করে আদায় করেন সাহিদা। এমন অভিযোগের বিষয় সাহিদা জানান, প্রতি মাসে গড়ে ৫শত রোগী দেখি আমি অসুস্থ অবস্থায়। হয়তো ছেলে মেয়েকে একটু সময় দিতে হয় তাই অফিস খুলে বাসায় যাই।

টাকা নেওয়ার বিষয়ে সাহিদা বলেন, টাকা নেওয়ার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) সুমি আক্তার জানেন, আমি তাকে যানিয়ে নেই, সে নিতে বলেছেন, তাই নিচ্ছি। সাহিদা বলেন, রোগীর কাছ থেকে টাকা নিতে আমাদের চিঠিও দিয়েছেন। তবে এলাকাবাসী বলেন, সাহিদা বাড়ির পাশে চাকুরী করেন বিদয়, এলাকার লোকদের সাথে খারাব আচরণ করেন, কেউ কিছু বলেন না। তারা বলেন, সাহিদার পরিবর্তে অন্য কেউ হলে ঠিক মতো চাকুরী করতে হতো, এখন আমরা কিছুই বলতে পারিনা। তবে তারা বলেন. সরকার যদি যার যার এলাকায় তাকে চাকুরী না দিতো তা হলে চিকিৎসা সেবার মান আরও ভালো হত।

অবকাঠামোগত সমস্যার পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে মগরপাড়া কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম বলতে আর কিছু নেই। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) সুমি আক্তার বলেছেন, সাহিদা চিকিৎসাধীন অবস্থায় আছে। তবে সিএইচসিপির কারণে কি ক্লিনিক বন্ধ থাকবে! কোন উত্তর দেয়নি (টিএইচও) সুমি আক্তার।

ক্লিনিকের অভিযোগের বিষয়ে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান বলেন, সিএইচসিপিদের অনীহা আর অবহেলা ও নানা ধরনের সংকটে ক্লিনিকগুলোতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। এটা অস্বীকার করার কিছু নেই। তবে, এহেন পরিস্থিতিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান ও সুবিধা-অসুবিধা মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে একজন পরিসংখ্যান সহকারীকে দায়িত্ব দেয়া হয়েছে। রির্পোট পেলে সিএইচসিপিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিভিল সার্জেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯