বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউক্রেন উত্তেজনা নিয়ে রুশ-মার্কিন এর জরুরি বৈঠক

ইউক্রেন উত্তেজনা নিয়ে রুশ-মার্কিন এর জরুরি বৈঠক

ইউক্রেন উত্তেজনা নিয়ে রুশ-মার্কিন জরুরি বৈঠক
ইউক্রেন উত্তেজনা নিয়ে রুশ-মার্কিন জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদন>>রুশ সৈন্যরা যেকোনো সময়ে আক্রমণের উদ্দেশ্যে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন।

শুক্রবার জেনেভায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর বিবিসির।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিনকেন বলেন, ‘এখন এক গুরুত্বপূর্ণ মূহুর্ত। তবে যুক্তরাষ্ট্র এখনও শান্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাশিয়া বা যুক্তরাষ্ট্র আশা করে না আমাদের মধ্যে যে পার্থক্য এখানেই তার সমাধান হয়ে যাবে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবরভ বলেন, এই আলোচনায় বড় ধরনের কোন অগ্রগতি হবে বলে রাশিয়া আশা করেনি।তিনি বলেন, কূটনীতির মাধ্যমে এই অবস্থা কাটানো যায় কি না সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন হয়তো সেটা সম্ভব হতে পারে।

ইউক্রেনের সীমান্তে রাশিয়া তাদের এক লাখ সৈন্য জড়ো করেছে। তবে আক্রমণের উদ্দেশ্যে রুশ সৈন্যরা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়তে পারে- এধরনের পরিকল্পনার কথা তারা প্রত্যাখ্যান করেছে।বৈঠক শেষে তারা দু’জনেই এই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

এর আগে রাশিয়ার নিরাপত্তার দাবি জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যাতে প্রতিরক্ষা জোট নেটোতে যোগ দিতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার শীর্ষ দুই কূটনীতিকের মধ্যে জেনেভায় এই বৈঠক হয়েছে দ্বিতীয়বারের মতো।তিনি চান পূর্ব ইউরোপে পশ্চিমা এই প্রতিরক্ষা জোটের সামরিক তৎপরতাসহ সেখানে অস্ত্র সরবরাহ বন্ধ করা হোক। এই পূর্ব ইউরোপকে মস্কো তার নিজের ঘরের পাশের প্রভাব-বলয় বলে মনে করে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালাবে বলেই তার ধারণা, তবে যদি রুশ অভিযান ছোট খাট আকারে হয়, তাহলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জবাবও মৃদু হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন।

প্রেসিডেন্ট বাইডেনের এই কথায় অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি ক্ষুব্ধ হয়েছিলেন।এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে তার মিত্রদের সমর্থন জোগাড়ের চেষ্টা করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯