বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফুটপাতের টাইলস ভাঙ্গায় বাড়ির কাজ বন্ধের নির্দেশ; ডিএনসিসি মেয়র

ফুটপাতের টাইলস ভাঙ্গায় বাড়ির কাজ বন্ধের নির্দেশ; ডিএনসিসি মেয়র

সড়কে নির্মাণ সামগ্রী, বাড়ির কাজ বন্ধের নির্দেশ দিলেন ডিএনসিসি মেয়র
সড়কে নির্মাণ সামগ্রী, বাড়ির কাজ বন্ধের নির্দেশ দিলেন ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদন>>সড়কে নির্মাণ সামগ্রী রেখে জনসাধারণের চলাচল ব্যাহত এবং ফুটপাতের টাইলস ভাঙ্গার দায়ে দুইটি বাড়িটির নির্মাণ কাজ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।এছাড়াও অব্যবস্থাপনার দায়ে কয়েকটি দোকান মালিকের ট্রেড লাইসেন্স পরীক্ষা করে জরিমানার নির্দেশও দেন তিনি।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে রাজধানীর মহানগর আবাসিক এলাকা ও পশ্চিম রামপুরা এলাকায় ঝটিকা পরিদর্শনে গিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তাৎক্ষণিক এসব অ্যাকশন নেন ডিএনসিসি মেয়র। এ সময় ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় গুলশান-২ নগর ভবনের সামনে থেকে মেয়র মো. আতিকুল ইসলাম মহানগর আবাসিক এলাকার দিকে রওনা দেন। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এসএম শরিফুল-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘নগরবাসীর সেবা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে দায়িত্বে এসেছি। জনসাধারণ কষ্ট করবে, অন্যরা বাড়ি বানাবে রাস্তায় মালামাল রেখে তা হতে দেওয়া যায় না। শহরের বারটা বাজিয়ে কাউকে ব্যক্তিগত ব্যবসা করতে দেওয়া হবে না।’ পাশাপাশি অনুমোদন না থাকায় তাৎক্ষণিকভাবে কয়েকটি দোকান বন্ধ করে দেওয়া হয়।তিনি বলেন, ‘কেউ ড্রেন বন্ধ করে দোকান বসিয়েছে, কেউ সরকারি পয়সায় করা চমৎকার রাস্তা-ফুটপাত দখল করে বাড়ি নির্মাণ করছে। এগুলো অন্যায়, এগুলো মেনে নেওয়া যায় না।’

এ সময় তিনি সাধারণ মানুষের কাছে এই অন্যায়গুলোর সামাজিক প্রতিরোধেরও আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের নিজেদের এগিয়ে আসতে হবে। আমরা সকলে মিলে সচেতন হলে কেউ ফুটপাত ও রাস্তা বন্ধ করতে পারবে না।

কেউ ড্রেনে পানি প্রবেশের লাইন বন্ধ করতে পারবে না।আগামী রবিবার থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ডিএনসিসি এলাকায় মাস্ক বিতরণ করা হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘মাস্ক আমার সুরক্ষা সবার। সবাইকে সর্বাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতোমধ্যে সেই লক্ষ্যে ৫ লাখ মাস্ক বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গিয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯