সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নীলফামারীতে পিএসসি ও ইবতেদায়ি আট ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

নীলফামারীতে পিএসসি ও ইবতেদায়ি আট ভুয়া পরীক্ষার্থী বহিষ্কার

নীলফামারী প্রতিনিধি :: নীলফামারী সদরের রামগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিএসসি ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা কেন্দ্রে আট ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের তথ্য যাচাই করে পরীক্ষা কেন্দ্রে তাদের শনাক্ত করা হয়। এরা হলেন- রামগঞ্জ ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সমাপনী পাসকৃত পাঁচ শিক্ষার্থী ও টুপামারী সরকার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার ওসমান গণি হাইটেক রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক সরকার বলেন, ‘ওই সকল শিক্ষার্থী ইতোপূর্বে সমাপনী পরীক্ষায় পাস করেছে। দ্বিতীয়বার পরীক্ষায় অংশ নেওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্বাহী অফিসার জরিমানা করেছেন।’ অপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯