শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংক্রমণের হার বেশি থাকায় ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনার রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জানা যায়, রাজধানীতে করোনা সংক্রমণের হার ১২.৯০ শতাংশ। রাঙ্গামাটিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশ।
বুধবার (১২ জানুয়ারি) গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর আরও জানায়, এছাড়া হলুদ জোন বা মধ্যম ঝুঁকির জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে ছয় জেলাকে। হলুদ জোন বা মধ্যম ঝুঁকিতে থাকা জেলা ৬টি জেলা হলো- যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর জেলা। এসব জেলায় সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে।
এ ছাড়া দেশের বাকি ৫৪ জেলাকে গ্রিন জোনে রাখা হয়েছে। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে।
পূর্ববর্তী সাতদিনের চেয়ে গত সাত দিনে করোনা সংক্রমণ বেড়েছে ১৬৯.১২ শতাংশ। তবে এতে মৃত্যু হার কমেছে ২০ শতাংশ।
উল্লেখ্য, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকাকে রেড জোন, মাঝারিটা ইয়েলো আর যেসব এলাকায় সংক্রমণ নেই বা ছড়িয়ে ছিটিয়ে সংক্রমণ ছিল সেসব এলাকাকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়।