বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদন>>নতুন বছরের শুরুতে ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাবে দৈনিক সংক্রমণ আটগুণ বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই দেশটিতে সম্মুখসারির কর্মী এবং বয়স্ক নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
অন্যদিকে ইউরোপজুড়েই করোনায় হাসপাতালে ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে উদ্ভুত ভয়াবহ পরিস্থিতিতেই স্পেন, যুক্তরাজ্য ও ইতালির স্বাস্থ্যকর্মীরা নিজেদের সেবা চালিয়ে যাচ্ছেন।
এদিকে উইন্টার অলিম্পিক শুরুর এক মাসেরও কম সময় বাকি, এরই মধ্যে চীনের বেইজিংয়ের কাছাকাছি বন্দর শহর তিয়ানজিন সম্ভবত ওমিক্রনের স্থানীয় প্রাদুর্ভাবের মুখোমুখি হচ্ছে।
ভারতে সম্মুখসারির কর্মী এবং বয়স্ক নাগরিকদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।এদিকে করোনা মহামারির কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর উগান্ডা স্কুল খোলার নির্দেশ দিয়েছে। মহামারির কারণে দেশটিতে বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্কুল ছুটিতে ২০২০ সালের মার্চের পর দেড় কোটি শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আবারও বলেছে তারা ওমিক্রন যে মৃদু উপসর্গ তৈরি করে সেই ব্যাপারে আরও প্রমাণ পাচ্ছে। সংস্থাটি বলেছে, ওমিক্রন শ্বাসযন্ত্রের উপরের অংশে আক্রমণ করে এবং পূর্বে আবির্ভূত করোনাভাইরাসের অন্য ধরনগুলোর চেয়ে এটি মৃদু উপসর্গ তৈরি করে। এতে আগের তুলনায় বিভিন্ন স্থানে ওমিক্রনে সংক্রমণের সংখ্যা এবং মৃত্যুর হারে পার্থক্য তৈরি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইনসিডেন্ট ম্যানেজার আবদি মাহামুদ জেনেভা ভিত্তিক সাংবাদিকদের বলেছেন, আমরা দেখছি আরও অনেক গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে ওমিক্রন শরীরের উপরের অংশে সংক্রমণ তৈরি করে।
অন্য ধরনের মতো এটি ফুসফুসে তীব্র নিউমোনিয়া তৈরি করে না। অন্যদিকে রাশিয়ায় সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৪১ জন মারা গেছেন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮৩০ জন। আগেরদিন যা ১৬ হাজার ২৪৬ জন ছিল।