বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পাকিস্তানের উত্তরাঞ্চলে বরফে আটকা পড়ে নিহত ২১।

পাকিস্তানের উত্তরাঞ্চলে বরফে আটকা পড়ে নিহত ২১।

পাকিস্তানে বরফে আটকা পড়ে নিহত ২১
পাকিস্তানে বরফে আটকা পড়ে নিহত ২১

নিজস্ব প্রতিবেদন>>দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন, তুষার ঝড়ের সময় মহাসড়কে অন্তত এক হাজার গাড়ি আটকা পড়ে। খবর বিবিসি অনলাইনের।এলাকাটিকে দুর্যোগগ্রস্থ ঘোষণা করা হয়েছে এবং লোকজনকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।

পাকিস্তানের উত্তরাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়ের কারণে বরফে আটকা পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বরফের কারণে উত্তরাঞ্চলের মৌরির হিলটপ শহরের কাছে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আটকা পড়ে এই নিহতের ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার করে এখনো বরফে আটকা থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, ব্যাপক তুষারপাত দেখতে সম্প্রতি মৌরিতে এক লাখের বেশি গাড়ি প্রবেশ করেছে। এরকম তুষারপাত সাধারণত খুব একটা দেখা যায় না। এই বিশাল সংখ্যক গাড়ির কারণেই শহরে ঢোকার এবং বের হওয়ার ক্ষেত্রে বড় যানজট তৈরি হয়।

পুলিশ আরও জানায়, বরফ জমে গাড়ির ভেতরেই অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। তবে অন্যরা কিভাবে মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বরফ জমে শ্বাস নিতে না পেরে অন্যদের মৃত্যু হতে পারে।

উসমান আব্বাসি নামে এক আটকাপড়া পর্যটক মোবাইলে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এখনো তুষারপাত হচ্ছে এবং মানুষজন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

মৌরি হচ্ছে রাজধানী ইসলামাবাদের উত্তরের পর্বতনির্ভর রিসোর্ট শহর। স্থানীয় সংবাদমাধ্যম শুক্রবার জানিয়েছিল, তুষারের কারণে পর্যটকরা আটকে পড়ছেন।

গ্যাস এবং পানির সংকটের কথা জানিয়ে তিনি আরও বলেন, শুধু পর্যটকরাই নয়, স্থানীয়রাও তীব্র সমস্যার মুখোমুখি হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯