মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ নগরের শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মাহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেকে কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু করেন বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ এর নেতা-কর্মীরা। এ সময় নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের স্লোগানে মুখরিত করে।
বরিশাল জেলা ও মহানগর ছাত্রলীগ দিনটিকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
আয়োজনে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াত এবং সাধারণ সম্পাদক আ. রাজ্জাক সহ জেলা, মহানগর ও উপজেলা ছাত্রলীগের নেতারা।
সকাল সাড়ে ৯টায় নগরের মুসলিম গোরস্থানে বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগমের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ এবং বেলা ১১টায় আনন্দ র্যালি ও শোভাযাত্রা এবং ছাত্র সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।