বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশালের ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২১ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮শে ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলায় এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে ইউএনও মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সাইদুল রহমান রিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান আ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, এসিল্যান্ড তারিকুল ইসলাম, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, কাউনিয়া থানার ওসি আব্দুল রহামন মকুল, পল্লি উন্নয়ন অফিসার বাবুল গাজী। উপজেলা নির্বাহী মনিরুজ্জামান সভাপতি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপজেলা প্রশাসন আয়োজন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।