বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নোয়াখালীর চৌমুহনীতে আগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান ছাই

নোয়াখালীর চৌমুহনীতে আগ্নিকান্ডে অর্ধশতাধিক দোকান ছাই

বৃহত্তর নোয়াখালীর প্রধান ব্যবসা বানিজ্য নগরী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধশতাধিক দোকানের মালামাল ও নগদ টাকা পুঁড়ে ছাই হয়েছে। অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানায়।

রবিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে চৌমুহনী স্টেশন এলাকার পূর্ব পাশের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকাগুলোর মধ্যে রয়েছে একুশে ক্রোকারিজ, আঁখি ক্রোকারিজ, মিন্টু পারফিউমসহ অন্তত ৫০টি দোকান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাগরিব নামাজের কিছুক্ষণ পর রবি প্লাজার পাশ্ববর্তী একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। ব্যবসায়ীরা একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহুর্তের মধ্যে আগুন দ্রুত চতূদিকে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে ব্যার্থ হয় তারা। খবর পেয়ে প্রথমে চৌমুহনী ফায়ার সার্ভিস ও পরে মাইজদী, সোনাইমুড়ী ও ফেনী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তারআগে আগুনে অর্ধশতাধিক দোকানের মূল্যবান মালামল ও নগদ টাকা পুড়ে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী ও ফেনী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। প্রসঙ্গত, গত কয়েক মাস আগে একই স্থানে আরো দুই বার ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯