বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি >> বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে তিন শতাধিক শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান, ইউপি সদস্য ফরিদ হোসেন ও শাহাদাৎ ফকির প্রমুখ। উল্লেখ্য, বানারীপাড়া উপজেলায় তিন হাজারেরও বেশি শীতার্তদের জন্য প্রধানমন্ত্রী কম্বল দেন। স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম পৌরসভা ও উপজেলার ৮ ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার এ শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্বোধন করেন। পরে বানারীপাড়া পৌরসভার মেয়র, কাউন্সিলর ও স্ব স্ব ইউপি চেয়ারম্যান এবং মেম্বারগণ এলাকার অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ওই কম্বল বিতরণ করেন।