বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কৃষিবিদরা: বিএমপি কমিশনার

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে কৃষিবিদরা: বিএমপি কমিশনার

অনুসন্ধান ২৪ >> বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান-বিপিএম (বার) বলেছেন, কৃষক ও কৃষিবিদরা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে।

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ পালন ও সম্প্রসারণ প্রকল্প কর্তৃক বেঙল জাতের ছাগল পালন ও উন্নয়ন, উন্নত প্রযুক্তি এবং প্রাণিসম্পদ মাঠ স্কুল (এলএফএস) বাস্তবায়ন শীর্ষক চুক্তিবদ্ধ খামারীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশের কাতারে। স্বাধীনতার শুরুর দিকে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র আটাশি মার্কিন ডলার, আর আজ আমাদের মাথাপিছু আয় আড়াইহাজার মার্কিন ডলার। একটি ইউকে ভিত্তিক গবেষণায় দেখা যায়, বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৪২তম। আগামী ১৫ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আমাদের অবস্থান হবে ২৪তম।

এ সময় কমিশনার আরো বলেন, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের সকল সেক্টরে কর্মরত আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যেতে হবে। তবেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা নির্মাণের পথে আমরা এগিয়ে যাব।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ডা. মোহাম্মদ রেয়াজুল হক, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা ও চুক্তিবদ্ধ খামারিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯