বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তালেবান কে রাজনৈতিক সমর্থন দেওয়ার কথা জানালেন পাক রাজনীতিবিদ

তালেবান কে রাজনৈতিক সমর্থন দেওয়ার কথা জানালেন পাক রাজনীতিবিদ

নিজস্ব প্রতিবেদন>> আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে রাজনৈতিক সমর্থন দেবেন বলে জানিয়েছেন পাকিস্তানের বিরোধী দলীয় নেতা এবং জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। তিনি এমন সময় এই সমর্থনের কথা জানালেন যখন ইমরান খানের সরকার এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মধ্যে দ্বন্দ্ব চলছে।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, জেইউআই-এফ ছাড়াও পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টরও (পিডিএম) প্রধান এই ফজলুর রেহমান। আফগান শিক্ষামন্ত্রী মোল্লা আব্দুল বাকি হাক্কানি তাকে আঞ্চলিক রাজনীতি নিয়ে আলোচনা করতে নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে আলোচনাকালে তিনি এই সমর্থন জানান।

আলোচনাকালে ফজলুর রেহমান আফগান মন্ত্রীকে বলেন, ‘(ইসলামি শরীয়া) নীতির ওপর ভিত্তি করে চলা এবং সংগ্রাম (জিহাদ) ইসলামিক এমিরেটের সাফল্যের দিকে পরিচালিত করেছে।’ এসময় ইসলামিক আমিরাত আফগানিস্তান সরকারকে মেনে নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেইউআই-এফ’র এই নেতা।

এর আগে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ৫৭ সদস্যের অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল পাকিস্তান।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পরই দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান। শুরু থেকেই গোষ্ঠীটিকে নানাভাবে সহায়তা করার অভিযোগ ছিল পাকিস্তানের বিরুদ্ধে। যাই হোক, খাদের কিনারে থাকা আফগান অর্থনীতি তালেবানের ক্ষমতায় আরোহনের মধ্য দিয়ে ভেঙে পড়ে। এ ছড়া বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখেও রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯