বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
“হযরত মোহাম্মদ(সাঃ)কে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন” -ভ্লাদিমির পুতিন

“হযরত মোহাম্মদ(সাঃ)কে অসম্মান করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন” -ভ্লাদিমির পুতিন

নিজস্ব প্রতিবেদন>>মহানবী হযরত মোহাম্মদকে (সা.) অবমাননা ও অসম্মান করা মানেই ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করা বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, মুসলমানদের নবীকে অবমাননা করাই কি বাকস্বাধীনতা। অন্তত আমি তা মনে করি না। অন্যের ধর্মীয় অনুভূতির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিৎ।
স্বাধীনতা মানে অন্য ধর্মের প্রতি অবমাননা নয়। সব ধর্মকেই সম্মান করতে হবে।

ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট।মস্কোতে বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন। খবর আনাদোলুর।

এসময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাজি বাহিনীর বিরুদ্ধে যারা লড়াই করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাতে বলেন।

বহুজাতিক ও বহু মতাদর্শের কয়েকটি রাষ্ট্র নিয়ে রাশিয়া গঠন করা হয়। এখানে তাই ভিন্ন ধর্ম ও মতাদর্শের প্রতি সম্মান দেখানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯