শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্যানটিনের খাবার খেয়ে ববির ৫ শিক্ষার্থী অসুস্থ

ক্যানটিনের খাবার খেয়ে ববির ৫ শিক্ষার্থী অসুস্থ

অনুসন্ধান ২৪॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ক্যানটিনের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শের-ই বাংলা হলের ক্যানটিনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি নিম্নমানের খাবার খেয়ে তাদের এ অবস্থা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাতে ক্যানটিনে খাওয়ার পর থেকে কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা বোধ করেন। পরে রাত আনুমানিক তিনটার দিকে তাদের অবস্থা খারাপ হওয়ায় শিক্ষার্থীদের নেওয়া হয় বরিশাল সদর (জেনারেল) হাসপাতাল।

রাতে চার শিক্ষার্থীকে বরিশাল সদর হাসপাতালে, অন্যজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিগত কয়েক দিনেও বিচ্ছিন্নভাবে কয়েকজন শিক্ষার্থী হলের খাবার খেয়ে অসুস্থ হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

শিক্ষার্থীরা জানান, রাতে ক্যানটিনে খাওয়ার পর থেকেই পেটে ব্যথা শুরু হয়। এরপর শুরু হয় ডায়রিয়া। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী বমিও করেছেন। বিষয়টি হল প্রভোস্টকে অবহিত করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

হাসপাতালে চিকিৎসাধীন শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী মো. জাকির হোসেন জানান, রাত ৮টার সময় হলের ক্যানটিন থেকে ফুলকপি ও লালশাকের তরকারি খাই। রাত ১টার পর থেকে প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। রাত আড়াইটার দিকে লাগাতার বমি ও পাতলা পায়খানা শুরু হয়। অবস্থা আরও খারাপ হলে রাতেই বরিশাল সদর হাসপাতালে ভর্তি হই, এখনো চিকিৎসা নিচ্ছি।

হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী আরমান আলী বলেন, রাতে হলের ক্যানটিনে খাওয়ার পর আনুমানিক রাত ৩টার দিকে পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি শুরু হয়। সদর হাসপাতালের ডা. আশিকুর রহমান বলেন, ভোররাতে কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছে। খাবারের বিষক্রিয়া থেকে এ সমস্যা হতে পারে বলে জানান তিনি।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. জাকির হোসেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের তৌহিদুল ইসলাম, গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের আরমান আলী, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-১৮ সেশনের সাইফুল ইসলাম শাকিল এবং বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের বদরুজ্জামান।

এ বিষয়ে শের-ই বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, এ রকম একটা অভিযোগ পেয়েছি। আগামীকাল সরেজমিনে প্রদর্শন করে যদি কোন সমস্যা থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯