রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঐক্যফ্রন্টের চিঠি, খালেদার সঙ্গে সাক্ষাতের জন্য

ঐক্যফ্রন্টের চিঠি, খালেদার সঙ্গে সাক্ষাতের জন্য

নিজস্ব প্রতিবেদক :: কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতের জন্য আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। ১৭ নভেম্বর, রবিবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু সাক্ষাতের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পাঁচ জনের নামের তালিকার চিঠি নিয়ে যান।

চিঠিটি গ্রহণ করেন এ.আই.জি প্রিজনস সুরাইয়া আক্তার। আগামীকাল সোমবার অথবা মঙ্গলবার সাক্ষাতকারের সময় চেয়েছে ঐক্যফ্রন্ট। সাক্ষাতের জন্য পাঁচ জনের নামের তালিকা দেয়া হয়েছে তাদের মধ্যে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম নেই।

সাক্ষাতের জন্য যাদের নামের তালিকা দেয়া হয়েছে তারা হলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডিসহ সভাপতি তানিয়া রব।

আবেদন পত্রে বলা হয়, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তার পরিপ্রেক্ষিতে বিগত ২১শে অক্টোবর ২০১৯, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে জাতীয় ঐক্যফ্রন্টের ৮ সদস্য বিশিষ্ট নেতৃবৃন্দ সাক্ষাত করেন।

সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বিধায় অত্যন্ত মানবিক কারণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতৃবৃন্দের সাক্ষাতের সম্মতি জ্ঞাপন করেন। তার সূত্রমতে আগামী ১৮ অথবা ১৯ নভেম্বর বেগম খালেদা জিয়ার সাথে প্রথম পর্বে উল্লেখিত নেতৃবৃন্দ সাক্ষাত করতে আগ্রহী। জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯