বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুবাই শাসকের স্ত্রী বিচ্ছেদ মামলায় ৫৬৮০ কোটি টাকা পাচ্ছেন

দুবাই শাসকের স্ত্রী বিচ্ছেদ মামলায় ৫৬৮০ কোটি টাকা পাচ্ছেন

হাকিকুল ইসলাম খোকন >> সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুমের সঙ্গে প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেইনের বিয়েবিচ্ছেদের মামলার রায় ঘোষণা করেছেন ব্রিটিশ হাইকোর্ট। রায়ে সাবেক স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণের জন্য আমিরাতি প্রধানমন্ত্রীকে ৫০ কোটি পাউন্ড পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৬৮০ কোটির টাকার বেশি। যুক্তরাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে বড় বিচ্ছেদ মামলা বলে উল্লেখ করেছে বিবিসি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) ব্রিটিশ আদালতের রায়ে একাই ২৫ কোটি ১৫ লাখ পাউন্ড জিতেছেন জর্ডানের সাবেক বাদশাহ হুসেইনের কন্যা প্রিন্সেস হায়া। ৪৭ বছর বয়সী এ রাজকন্যা দুবাই শাসকের ছয় স্ত্রীর মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন।

রায়ে প্রিন্সেস হায়ার যুক্তরাজ্যের দুটি বিলাসবহুল সম্পত্তি দেখভালের খরচ দিতে বলা হয়েছে সাবেক স্বামী আল-মাখতুমকে। এছাড়া তাদের সংসারে জন্ম নেওয়া দুই সন্তানের প্রত্যেকের জন্য বার্ষিক ৫৬ লাখ পাউন্ড দিতে হবে। এর জন্য আরও ২৯ কোটি পাউন্ড গ্যারান্টি হিসেবে রাখতে বলা হয়েছে।

সাবেক স্ত্রী ও সন্তানদের অবকাশযাপন, তাদের কর্মচারীদের বেতন-ভাতা, নিরাপত্তাসহ আরও অনেক কাজে খরচের ভার বইতে হবে দুবাই শাসককে। দুবাইয়ের ৭২ বছর বয়সী নেতা আল মাকতুমের সঙ্গে প্রিন্সেস হায়ার বিচ্ছেদ হয় ২০১৯ সালে। স্ত্রীর সঙ্গে এক ব্রিটিশ দেহরক্ষীর পরকীয়া সম্পর্ক ছিল বলে বিশ্বাস করতেন আমিরাতি প্রধানমন্ত্রী। পরে নিরাপত্তা শঙ্কায় ১৪ ও ৯ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমান প্রিন্সেস হায়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯