বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে ওমিক্রনের হানা যুক্তরাষ্ট্রে

এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে ওমিক্রনের হানা যুক্তরাষ্ট্রে

হাকিকুল ইসলাম খোকন >> যুক্তরাষ্ট্রের আরও তিনটি অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটির ১৬টি অঙ্গরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরনটি শনাক্ত হলো। খবর রয়টার্সের।

নতুন করে যে তিনটি অঙ্গরাজ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে সেগুলো হলো উইসকনসিন, লুইজিয়ানা ও মিসৌরি। এর আগে মেরিল্যান্ড, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, কলোরাডো, মিনেসোটা, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, হাওয়াই, নেব্রাস্কা, ম্যাসাসুসেটস, ওয়াশিংটন, উটাহ ও নিউ জার্সি অঙ্গরাজ্যে ওমিক্রন শনাক্ত হয়।

নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর মাত্র অল্প কয়েকদিনেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে ওমিক্রন। এখন পর্যন্ত পাওয়া খবরে বিশ্বের ৪০টিরও মতো দেশ করোনাভাইরাসের নতুন ধরনটি শনাক্তের খবর এসেছে।

ভ্যারিয়েন্টটির জিন বিন্যাসের পরিবর্তন বা মিউটেশনের সংখ্যা অনেক বেশি হলেও এটি অন্য ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি সংক্রামক কিনা এবং ভ্যাকসিনের সুরক্ষা এড়িয়ে যেতে সক্ষম কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আফ্রিকার বেশ কয়েকটি দেশ, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং ভারতের পর অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে নতুন করোনা ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা যায়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ অঙ্গরাজ্যে ওমিক্রন শনাক্ত করা হয়েছে। তবে তাদের মধ্যে কারো অবস্থাই গুরুতর নয়।

বিশ্বে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব শেষ না হতেই ওমিক্রনের প্রাদুর্ভাবে করোনা পরিস্থিতি আরও জটিল হতে পারে এমন আশঙ্কা করেছেন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রচেল ওয়ালেনস্কি।

করোনাভাইরাসের নতুন ধরনটি শনাক্তের পরপরই দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাস-সংক্রান্ত কঠোর ভ্রমণবিধি জারি করেছেন।

নতুন নিয়ম অনুযায়ী আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করতে হবে। তবে যারা সদ্যই কোভিড থেকে সেরে উঠেছেন তারা ‘রোগমুক্তির প্রমাণপত্র’ দেখিয়ে পার পেতে পারবেন। বিমান, ট্রেন এবং বাসে চড়ার ক্ষেত্রে মাস্ক পরার নিয়ম চালু রাখা হবে মার্চের মাঝামাঝি পর্যন্ত।

যুক্তরাষ্ট্রে ওমিক্রনের বিস্তার ঠেকাতে নেওয়া বিধিনিষেধের মধ্যে কোভিড পরীক্ষার ওপরই বেশি জোর দেওয়া হয়েছে। ‘শাটডাউন’ বা ‘লকডাউন’ এর মতো কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯