বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৩, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ৩, আহত ৮

যুক্তরাষ্ট্র প্রতিনিধি >> যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর গুলিতে অপর তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। বুধবার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

মার্কিন কর্মকর্তারা বলছেন, নিহত ৩ জনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। এছাড়া নিহত অপর দুই জন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেলে এই গোলাগুলি ও প্রাণহানির ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের পুলিশ বলছে, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর এবং সে একাই এই হামলার জন্য দায়ী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে এবং এসময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে। হামলার কারণ অবশ্য এখনও জানা যায়নি।

বিবিসি জানিয়েছে, যে স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে সেটি মিশিগানের অক্সফোর্ড শহরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর ডেট্রয়েট থেকে প্রায় ৪০ কিলোমিটার (৬৫ মাইল) উত্তরে অক্সফোর্ড শহরটি অবস্থিত।প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুক হামলার ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে। কর্মকর্তারা বলছেন, হামলাকারী ওই শিক্ষার্থী একই স্কুলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।তবে অভিযুক্ত শিক্ষার্থীকে আটকের সময় পুলিশকে কোনো গুলিবর্ষণ করতে হয়নি। ফলে আহত বা আঘাতপ্রাপ্ত অবস্থা ছাড়াই অভিযুক্তকে আটক করে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯