শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাংবাদিক দেখলেই বেপরোয়া হয়ে ওঠেন: এসপি হুমায়ুন

সাংবাদিক দেখলেই বেপরোয়া হয়ে ওঠেন: এসপি হুমায়ুন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সাংবাদিকদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে, সাতক্ষীরার তালা সার্কেলের এসপি হুমায়ুন কবিরের বিরুদ্ধে । শুধু তাই নয় রাস্তায় চলাচলকারী মানুষের সাথে হরহামেশাই বাজে আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রবিবার (২৮ নভেম্বর) সকালে কালিগঞ্জ-দেবহাটায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দায়িত্ব পালনকালে ধলবাড়িয়া ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজিব বলেন, রবিবার সকাল পৌনে ১০টার দিকে ধলবাড়িয়া মোড়ে নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য নির্বাচন কমিশনের পাশকৃত প্রাইভেটকার নিয়ে যাচ্ছিলাম। এসময় তালা পুলিশ সার্কেলের এসপি হুমায়ুন কবির আমার পথ আটকে বলেন, গাড়ীতে একজনের বেশি থাকতে পারবেন না। সাংবাদিক পরিচয় দিলে তিনি আরও ক্ষেপে যান। বলেন, সাতক্ষীরায় কয়েক হাজার সাংবাদিক তাদের সবাইকে কি চিনে রাখবো?

তিনি বলেন, নির্বাচন কমিশনের বৈধ স্টিকার দেখালেও তিনি একজনের বেশি থাকতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। আধাঘণ্টারও বেশি সময় তিনি ওই স্থানে আমাদের আটকে রাখেন। কয়েকশো মানুষের মাঝে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন বাজে মন্তব্য করতে থাকেন তিনি। পরে জেলা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপে আমাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।

কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন বলেন, ধলবাড়িয়া মোড়ে পেশাগত দায়িত্ব পালনকালে তালা পুলিশ সার্কেলের এসপি হুমায়ুন কবির আমার মোটরসাইকেলের চাবি কেড়ে নেন। এসময় সাংবাদিক পরিচয় দিলে আরও বাজে আচরণ করতে থাকেন। ভোটের দিন মোটরসাইকেল নিয়ে বের হওয়ায় অপমান করতে থাকেন। তখন আমি মোটরসাইকেল চালানোর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মৌখিক নির্দেশনার বিষয়টি তাকে জানাই। এতে রেগে গিয়ে তিনি বলেন, আপনি ‘সরি’ না বলে এসব বলছেন কেন, আপনার চাবি পাবেন না। পরে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সহায়তায় চাবি ফেরত পাই।

এ বিষয়ে দৈনিক অধিকারের সাতক্ষীরা প্রতিনিধি মুশফিকুর রহমান রিজভী বলেন, উপজেলার রতনপুর বাজার থেকে আমার মোটরসাইকেলের চাবি তুলে নেন এসপি হুমায়ুন কবির। আমার সাথে কোনো কথাই বলতে চাননি তিনি। এসময় আমিসহ অনেক সাংবাদিকদের মোটরসাইকেল আটক করে খারাপ আচরণ করেন এএসপি। আধঘণ্টা পর এক সহকর্মীর সুপারিশে আমার মোটরসাইকেল ছেড়ে দেন তিনি।

প্রসঙ্গত, লকডাউন চলাকালীন অসহায় খেঁটে খাওয়া এক ব্যক্তিকে পিটিয়ে হাত ভেঙে দেন তালা পুলিশ সার্কেলের এসপি হুমায়ুন কবির। সেই সংবাদ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে তিনি সাংবাদিকদের দেখলেই নানারকম হয়রানি করেন। নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে সাংবাদিকদের সাথে বেপরোয়া আচরণ করেন। বিষয়টি নিয়ে বিব্রত তার সাথে থাকা পুলিশের সদস্যরাও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯