শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এখন বিনিয়োগ বান্ধব বাংলাদেশ : আইনমন্ত্রী

এখন বিনিয়োগ বান্ধব বাংলাদেশ : আইনমন্ত্রী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বাংলাদেশ এখন বিনিয়োগ বান্ধব দেশ, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন। যারা বাংলাদেশে বিনিয়োগ করবে তাদের বিনিয়োগের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা রেডিসন ব্লু তে আয়োজিত ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশে হিসেবে তৈরির জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগের মধ্যে দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়ন করা এবং বিনিয়োগের আইন ও নীতি তৈরি করা। সেটি করা হয়েছে।

এখন বাংলাদেশ বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ দেশ। যারা বিনিয়োগ করতে চায়, তারা নিশ্চিন্তে বাংলাদেশে বিনিয়োগ করতে পারবে বলেও জানান আইনমন্ত্রী।

মন্ত্রী বলেন, যারা এখন বাংলাদেশে বিনিয়োগ করবে তাদের বিনিয়োগের নীতিমালা ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিনিয়োগের জন্য দেশে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগুলোও নির্মাণ করা হয়েছে এবং আরও বেশকিছু কাজ চলছে।

ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট-২০২১ দুই দিন ব্যাপী সেমিনারের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাসের আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপিকা ড. রুমানা ইসলাম, তানজিব আলম অ্যসোসিয়েস্টের হেড অব চেম্বার কে এম তানজিব উল আলম, প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯