বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান ত্রর অনুষ্ঠানে আসছেন পূর্ণিমা ও নচিকেতা

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান ত্রর অনুষ্ঠানে আসছেন পূর্ণিমা ও নচিকেতা

হাকিকুল ইসলাম খোকন >> ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার রজতজয়ন্তীর অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্বে আরো থাকবেন চিত্রনায়িকা পূর্ণিমা ও ভারতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ১৭ ডিসেম্বর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।

শনিবার মার্কেটিং বিভাগের সেমিনার রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

১৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।

তিন পর্বের এই অনুষ্ঠানের সর্বশেষ পর্বে বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি ভারতীয় শিল্পী নচিকেতা চক্রবর্তী ও তার দল গান পরিবেশন করবে। সঞ্চালনা করবেন চিত্রনায়িকা পূর্ণিমা।
পুনর্মিলনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (এমএএ) সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

গেস্ট অফ অনার থাকবেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির উদ্দিন এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শিদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে ব্যক্তি উদ্যোক্তাদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনার আয়োজন রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে অ্যালামনাইয়ের চেয়ারম্যান ড. মীজানুর রহমান বলেন, ‘ব্যাংকে আমাদের ৭০ লাখ টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) রয়েছে। এখান থেকে পাওয়া অর্থ দিয়ে আমরা প্রতিবছর নিয়মিতভাবে মার্কেটিং বিভাগের মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে থাকি। নতুন ভর্তির ক্ষেত্রে চান্স পাওয়া শিক্ষার্থীদের প্রয়োজনে আর্থিক সহায়তাও দিই। এ বছর আমরা এই এফডিআর দেড় কোটি টাকায় রূপান্তর করতে চাই।’ খবর বাপসনিউজ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯