বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শাহরুখ খানের বাসায় তল্লাশি শুরু

শাহরুখ খানের বাসায় তল্লাশি শুরু

হাকিকুল ইসলাম খোকন >> মুম্বাই, – অবশেষে বলিউড বাদশা শাহরুখ খানের বাসায় হাজির হলো পুলিশ। অভিযান চলছে এ অভিনেতার মুম্বাইয়ের ‘মান্নাত’ নামের বাসভবনে।

অনেকটা আচমকাই আজ (২১ অক্টোবর) দুপুরে এ তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় পুলিশ। সঙ্গে আছে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। আচমকা বলার কারণটা হলো আজ সকালেই মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছেলে আরিয়ান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তিনি।

২ অক্টোবর মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) হাতে ছেলে গ্রেফতারের পর এই প্রথম তার সঙ্গে জেলে গিয়ে দেখা করেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সে এলাকাতেই ছিলেন বলিউডের প্রভাবশালী এ তারকা। ২৩ বছর বয়সী আরিয়ান খান মাদক মামলায় এক নম্বর অভিযুক্ত। মূলত তার কারণেই শাহরুখের বাসায় চলছে তল্লাশি।
৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন আরিয়ান। গতকালও জামিন আবেদন খারিজ হওয়াতে আপাতত কারাগারেই তাকে থাকতে হচ্ছে। তার আইনজীবী জানিয়েছেন, জামিনের জন্য বোম্বে হাইকোর্টে যাবেন তারা। ২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজ শিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯