বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৫ বছরে এই প্রথম ৪০০ ধনী আমেরিকানের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প

২৫ বছরে এই প্রথম ৪০০ ধনী আমেরিকানের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন >> “যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিগত ২৫ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ফোর্বসের ৪০০ ধনী আমেরিকানের তালিকা থেকে ছিটকে পড়েছেন। এর পেছনে অন্যতম কারণ করোনা ভাইরাস মহামারী। ট্রাম্প আনুমানিক ২.৫ বিলিয়ন ডলারের মালিক, যা এই বছর ফোর্বস এর সেরা ৪০০ তালিকায় থাকার জন্য ৪০০ মিলিয়ন ডলার কম।

মঙ্গলবার এ তথ্য প্রকাশিত হয়েছে বলে যুক্তরাজ্য থেকে বহুল প্রচারিত পত্রিকা মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প ১৯৯৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফোর্বসের সেরা ৪০০ এর শীর্ষ অর্ধেকের মধ্যে নিজের স্থান ধরে রেখেছিলেন। কিন্তু, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সময় প্রতি বছরই তার সম্পদ হ্রাস পায়। আর এই বছর তিনি তালিকা থেকেই বাদ পড়লেন। ট্রাম্পের সম্পদ প্রায় এক বছর আগের মতোই রয়েছে যখন তিনি তালিকায় ৩৩৯ নম্বরে ছিলেন।

তবে, ২০২০ সালের বসন্তে মহামারী শুরু হওয়ার পর থেকে তিনি ৬০০ মিলিয়ন ডলার খুইয়েছেন। এর কারণ, ট্রাম্পের আধিপত্য মূলত তার রিয়েল এস্টেট সাম্রাজ্যের মধ্যে নিহিত, মহামারী চলাকালীন যে খাতে ধস নেমেছে।
উল্লেখ্য, হোয়াইট হাউসে প্রবেশের ৯ দিন আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি চাইলে আমার ব্যবসা এবং সরকার একই সাথে চালাতে পারতাম। আমি এটা পছন্দ করি না, তবে আমি চাইলে চালাতে পারবো। একমাত্র আমার পক্ষেই তা সম্ভব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯