বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জর্ডানের যুবরাজ করোনায় আক্রান্ত

জর্ডানের যুবরাজ করোনায় আক্রান্ত

হাকিকুল ইসলাম খোকন >> মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের যুবরাজ আল হুসেইন বিন আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দেশটির রাজকীয় আদালতের এক বিবৃতিতে এই যুবরাজের করোনা আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজ হুসেইন করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছিলেন; তারপরও তার শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে বর্তমানে তিনি খুব ভালো আছেন।যুবরাজ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ এবং রানি রানিয়া সতর্কতা হিসেবে পাঁচদিনের হোম কোয়ারেন্টাইন পালন করবেন। তবে তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

করোনার বৈশ্বিক হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত জর্ডানে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৯ হাজার ৭০০ জনের বেশি মানুষ এবং মারা গেছেন ১০ হাজার ৬৮০ জন। তবে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৯৬ হাজার ৭০৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯