শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দপদপিয়ার ভরতকাঠীর অসহায় মালেকার আকুতি

দপদপিয়ার ভরতকাঠীর অসহায় মালেকার আকুতি

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সরকারকে বলেন মোরে একটা ঘর দিতে, সমাজের বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান,নিজের বিধ্বস্ত টিনের নিচে বসে আছেন মালেকা বেগম।‘শুনেছি শেখ হাসিনা সবাইরে ঘর দেছে, আমারে তো দেয় না’ ‘মোর কষ্টের কথা কতো জনের কাছে কতো বার কইছি, চেয়ারম্যান-মেম্বারেরে কইছি, কেউ আমারে কোন নাম দিয়া দেয় নাই। হুনছি শেখ হাসিনা মোর মতো অসহায় মাতারি গো (মহিলা) ঘর দেয়। কই আমার নাম তো কেউ দেয় না। দয়া করে সরকার যদি আমারে একটা ঘর দেয় তাইলে বাকি জীবনটা একটু শান্তিতে কাটাইতে পারতাম।’ নলছিটি থানার ৯নং দপদপিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ ভরতকাঠী কলাতলা বাজারের পিছনে খোলা জায়গায় বসবাস করা ৬৮ বছর বয়সি মালেকা বেগম এ কথাগুলো বলেন।

তিনি ওই গ্রামের মৃত তোজস্বর খন্দকারের স্ত্রী। বয়সের ভারে নুজ্ব হয়ে পড়া অসহায় নারী পারেনা কোন কাজ করতে। চোখেও ঠিকভাবে দেখেন না। মালেকা বেগমের কপালে দুঃখ ছাড়া সুখের দেখা মেলেনি কোনোদিনও। নিষ্ঠুর এ দুনিয়ায় আপনজন বলতে কেউ নেই তার। প্রায় দিনই অর্ধাহারে অনাহারে কাটে তার। মাঝে মধ্যে মানুষের কাছে চেয়ে চিনতে ও স্থানীয় বাসিন্দাদের দেয়া খাবার খেয়ে জীবনটা এখন নিভুনিভু প্রায়। খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটে পথে ঘাটে।

গতকাল সরেজমিন দেখা যায়, ভরতকাঠী কলাতলা বাজারের পিছনে আমির আলী হাওলাদারের জমিতে শুকনো কিছু গাছের ডাল ও পাতার স্তুপ করে তার উপরে ৬টি টিন দিয়ে তার এক কোনে বসবাস করছে অসহায় মালেকা বেগম। যার চারদিকই খোলা। ঝড়, বৃষ্টি, রোদ সব কিছুর সঙ্গে যুদ্ধ করে এখানেই থাকে সে। রাত্রে ঘুমানোর জন্য রয়েছে ছিঁড়ে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা।

স্থানীয়রা জানান, এক যুগ আগে তার স্বামী তোজস্বর খন্দকার মৃত্যুবরন করেন। তোজস্বরের জীবনদশায় তাদের একখন্ড জমি থাকলেও মৃত্যুপূর্বে সবকিছু বিক্রি করে স্ত্রীর জন্য কিছুই রেখে যাননি সে। স্বামীর মৃত্যুর পর মালেকা বেগম মানুষের বাড়িতে কাজ করে পেট চালালেও বর্তমানে সে কোন কাজ করতে পারে না। তাই খেয়ে না খেয়ে বেঁচে আছেন অসহায় এ বৃদ্ধা নারী। কান্নাজড়িত কাঁপা কাঁপা কন্ঠে মালেকা বেগম বলেন, ‘আমার জন্মই আজন্ম পাপ। শেষ বয়সে এসে খোলা জায়গায় রাত কাটাতে হয়! সারাটা জীবন শুধু কষ্ট করে গেলাম! একটা ঘরের আশায় কতবার মেম্বর-চেয়ারম্যানকে বললাম, কিন্তু পেলাম না! অথচ যাদের প্রয়োজন নেই তারা সরকারি ঘর পায়! আর কতো কষ্ট করলে আমি সরকারি ঘর পাবো?’ তিনি এ প্রতিবেদককে আরও বললে, পৃথিবীতে আমার কেউ নেই। শুনেছি শেখ হাসিনা সবাইরে ঘর দেছে, আমারে তো দেয় না। আমার দুনিয়ায় কিছুই নেই। সরকারকে বলেন মোরে একটা ঘর দিতে। বর্তমানে খাবার ও দেখাশুনা করে কে?

জানতে চাইলে তিনি বলেন, এইখানের (ভরতকাঠী কলাতলার) মানসেরা যা দেয় তাই খাই। তারাও গরিব, কোথা থেকে প্রতিদিন মোরে খাবার দিবে।

জানা গেছে, দীর্ঘ বছর ধরে মালেকা বেগম এ করুন অবস্থার মধ্যে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা তার খোঁজখবর নেয় না।

এ বিষয়ে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার বলেন, এ বিষয়টি আমার জানা ছিল না। তবে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে বলেছি তার খোঁজখবর নেওয়ার জন্য। তাকে দ্রুত সহযোগিতা করা হবে। হতদরিদ্র বিধবা ওই নারীকে ঘর পাওয়ার জন্য আবেদন করতে বলেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। এছাড়াও তাকে চাল-ডাল সহ প্রয়োজনীয় সকল কিছু কিনে দেবার আশ্বাস প্রদান করেন ইউএনও রুম্পা সিকদার।

চেয়ারম্যান আলহাজ্ব সোহরাব হোসাইন বাবুল মৃধা বলেন, আমি এখন ঝামেলার মধ্যে আছি। কোন কথা বলতে পারবো না। শরীর ভালো না। কয়েকদিন পরে আমার সাক্ষাতকার দিতে হবে।

ইউপি মেম্বার মোঃ নজরুল ইসলাম তালুকদার বলেন, অসহায় মালেকা বেগমকে পরিষদের সকল সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। কিছুদিন আগে এলাকাবাসীর কাছ থেকে বাঁশ এনে একটি ঘর করে দেয়া হয়েছিল। কিন্তু এলাকার কিছু দুষ্ট ছেলেরা রাতে তার ঘরে ঢিল ছুরে ভয় দেখায় তাকে। সে কারনে মালেকা বেগম নিজেই ঘরটি ভেঙে ফেলেছে। তবুও এলাকাবাসীদের সাথে পরামর্শ করে তার জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি দেন এ জনপ্রতিনিধি।

৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ বজলু রহমান সিকদার বলেন, সরকার মালেকা বেগমকে একটি ঘর করে দিলে সে ভালো করে সামনের জীবনটুকু পার করতে পারত। তার আপন বলতে কেউ নেই। সে খেতে পারে না।

বরিশালের বিত্তবানদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনাদের (ধনীদের) বাসা বাড়িতে কত খাবারই না নষ্ট হচ্ছে। প্রতিদিন সেসব খাবার ফেলে দিতে হচ্ছে ডাস্টবিনে। প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিদিন কত টাকাই না আপনারা খরচ করছেন, তার কোনো হিসেব নাই। একবার চোখটা বন্ধ করে ভাবুন না প্লিজ… দেখুন প্রতিদিন বেহিসাবি কত টাকা আপনারা খরচ করেন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। আপনাদের প্রতি (বিত্তবানদের) আমার আহবান মালেকা বেগমকে একটু হলেও সহযোগীতা করুন।

এসময় মোঃ বজলু রহমান সিকদার তার ছাত্রজীবনের কথা স্মরণ করে আরও বলেন, ছোটকালে পড়েছি, দান মানুষকে বড় করে। দান সম্পদকে পরিশুদ্ধ করে। দানে বাড়ে সম্পদ, বৃদ্ধি পায় মর্যাদা। দানকারীকে মহান আল্লাহ তায়ালাও ভালোবাসেন। রাসুল (সা.) বলেছেন, সদকা সম্পদ হ্রাস করে না। আমরা যদি একবার চিন্তা করি- আজ আছি কাল নাও থাকতে পারি। চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে হৃদযন্ত্র। তাহলে আমাদের কিসের এতো দাম্ভিকতা, কিসের এতো অহংকার, কিসের এতো বড়াই। একবার এই নিঃশ্বাসটা বন্ধ হলেই তো সব অন্ধকার। সব কিছু পড়ে থাকবে। কিছুই সঙ্গে যাবে না। প্রধানমন্ত্রীর উপহার একটি ঘর মালেকা বেগমকে নির্মাণের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্টদের সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা। অসহায় মালেকা বেগমকে কেউ সহযোগীতা করতে চাইলে প্রতিবেদকের নাম্বারে যোগাযোগ করতে পারেন ০১৭২০৩৫২০৩৩,০১৭৫৩৮৩৪৫৭৭

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯