সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
কুমারখালি প্রতিনিধি >> কুষ্টিয়ার কুমারখালি উপজেলার হাসিমপুর গ্রামে অবস্থিত পদ্মা নদী। বিকেল হলেই লক্ষ্য করা যায়, নৌকা ভ্রমণের জন্য যাএীরা জমজমাট ভীড় করে এই গ্রামের নদীতে। মানুষের জীবনে আনন্দদায়কের ভেতর অন্যতম নৌকা ভ্রমণ।নদীমাতৃক এই দেশে নৌকা ভ্রমণ আকর্ষণ করে না এমন লোক খুবই কম।এই নৌকা ভ্রমণ সহজ এবং কম ব্যায়সাপেক্ষ।
তাই হাসিমপুর গ্রামের পদ্মা নদীতে বিকেল হলেই নৌকা ভ্রমণের জন্য যাএীরা ছুটে আসে দূর – দূরান্ত থেকে। যাএীদের মনোরঞ্জনের জন্য বিকেলে নদীর দৃশ্য ও অস্তগামী সূর্যের মোহনীয় দৃশ্য নদীর বুকে প্রতিবিম্বিত হয়ে এক অপরূপ শোভা বিস্তার ঘটে সেটা দেখতে আসে এবং সেই সাথে নৌকা ভ্রমণ করে।
এবিষয়ে অভিজ্ঞ নৌকা ভ্রমণের যাএীবৃন্দু জানান যে, নৌকা ভ্রমণ শুধু আনন্দদায়কই নয় জ্ঞান অর্জনেরও মাধ্যম। আরো নৌকা ভ্রমণ আমাদের একঘেয়ে জীবনে আনন্দের পরশ বুলিয়ে দেয় এবং নৌকা ভ্রমণ আনন্দদায়ক বলে এই ভ্রমণের স্মৃতি অনেকদিন মনে সজীব আনন্দের অনুভূতি ধরে রাখে।