বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
মামুন আহমেদ >>সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” শ্লোগানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিক্তার সভাপতিত্বে” তথ্য অধিকার সংকটে হাতিয়ার” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সদস্য কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপুল চন্দ্র নাগ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, সমাজসেবা কর্মকর্তা পার্থ সরকার দেউড়ি, উপজেলা তথ্য আপা শিল্পী সাহা, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন শাহীন, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান প্রমুখ।