বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১০ চিকিৎসক প্রতি উপজেলায় নিয়োগ: ফরহাদ হোসেন

১০ চিকিৎসক প্রতি উপজেলায় নিয়োগ: ফরহাদ হোসেন

অনলাইন ডেস্ক :: স্বাচ্ছন্দ্যে চিকিৎসা সেবা দিতে শিগগিরই প্রতিটি উপজেলায় কমপক্ষে ১০ জন করে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার সংসদে বিএনপি দলীয় সদস্য হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ৩৯তম বিশেষ বিসিএস’র মাধ্যমে প্রায় ৪ হাজার ৭৫০ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, এসব চিকিৎসক নিয়োগ হলে স্বাস্থ্যসেবা সরবরাহের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আসবে।

প্রতিমন্ত্রী বলেন, বিসিএসে প্রায় ৪ হাজার ৫৫০ জন প্রার্থী সাফল্যের সঙ্গে পাস করেছেন এবং এই চিকিৎসকদের নিয়োগের বিষয়টি প্রধানমন্ত্রীর কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণালয় ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। এখন এই চিকিৎসকদের নিয়োগ রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তিনি এখন বিদেশ সফরে রয়েছেন।

তিনি জানান, সারাদেশে ৪ হাজার পাঁচশর বেশি চিকিৎসককে বিভিন্ন পদে পোস্টিং দেওয়া হবে এবং তারপরে আমরা প্রতি উপজেলায় কমপক্ষে ১০ জন চিকিৎসক পাবো। নিয়োগের এই প্রক্রিয়া সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে শেষ হবে বলে আশা করছি।
জাতীয় পার্টির সদস্য মুজিবুল হকের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে চিকিৎসকদের সকল ধরণের সংযুক্তি বাতিল করে দিয়েছে এবং সার্ভিস রোল অনুযায়ী, সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের তাদের চাকরির শুরু থেকে কমপক্ষে দুবছর ধরে উপজেলাতে তাদের কর্তব্য স্থানে থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯