শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কর্তৃপক্ষের গাফিলতির কারনে বরিশাল বিআরটিসির করুণ অবস্থার

কর্তৃপক্ষের গাফিলতির কারনে বরিশাল বিআরটিসির করুণ অবস্থার

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বরিশাল ডিপোর সব অনিয়ম তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম। তিনি বলেছেন, বিআরটিসির আজকের করুণ অবস্থার কারণ, অনেকটাই কর্তৃপক্ষের গাফিলতি। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিআরটিসি বরিশাল ডিপোর সব বিভাগের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পৃথক বৈঠকে মিলিত হয়ে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘স্থানীয় কিছু অনিয়মের তথ্য পাওয়ার পর জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের মুখোমুখি করতে কাজ শুরু হয়েছে। দোষী রেহাই পাবে না। একইসঙ্গে অতীতে যাদের দুর্নীতির কারণে বিআরটিসির বদনাম এবং ক্ষতি হয়েছে তাদের সবার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রশাসনিক শাস্তি অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘২০০৬ সালের পরে বিআরটিসিতে কোনও নিয়োগ হয়নি। এখানে নেই প্রয়োজনীয় সংখ্যক চালক, কন্ট্রাক্টর এমনকি নিরাপত্তা প্রহরী। সারাদেশে এই খাত মোটামুটিভাবে পরিচালনার জন্য কমপক্ষে ছয় হাজার কর্মী প্রয়োজন। তবে এর বিপরীতে আছে অর্ধেক। যেখানে গাড়ী দুই হাজার সেখানে একেকটি গাড়ির জন্য দুজন করেও লোক নেই। তবে প্রধানমন্ত্রী বিআরটিসিকে স্বয়ংসম্পূর্ণ করতে ইতোমধ্যেই লোকবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন যা দ্রুত বাস্তবায়ন করা হবে।’

তাজুল ইসলাম বলেন, ‘বিআরটিসির আজকের অবস্থার কারণ, অনেকটাই কর্তৃপক্ষের গাফিলতি। এতদিন সারাদেশের বিআরটিসির তদারকি হয়নি সঠিকভাবে। এই খাতে বেশ কিছু সমস্যা রয়েছে যেমন- যানবাহনের মেইনটেইনেন্স ও কর্মী সংকট। এর দ্বারাই তৈরি হচ্ছে দুর্নীতির সুযোগ।’

সংস্থাটির চেয়ারম্যান বলেন, ‘নিজস্ব জনবলের অভাবে বাইরের লোকের ওপর নির্ভরশীল হতে হয়। এর জন্যই অনেক সময় দুর্নীতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। বর্তমানে কিছু চালক সমস্যা করে। এরা দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের সহায়তায় এগুলো করে।’

বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. মনিরুজ্জামানের (বাবু) প্রসঙ্গ টেনে দুর্নীতিগ্রস্তদের বিষয়ে তিনি বলেন, ‘অভিযুক্তরা প্রমাণিত হলে কেউ ছাড় পাবে না। বর্তমানে বিভাগীয় মামলা রয়েছে ৩৮টি। এগুলো যথাযথ প্রক্রিয়ায় তদন্তাধীন রয়েছে। দুর্নীতিগ্রস্তরা তটস্থ আছে। এত সহজে কেউ ছাড় পাবে না। সব কিছু নিয়মের মধ্যে আনা হচ্ছে। আগে যেখানে স্টাফরা মাসের অর্ধেক চলে গেলেও বেতন ভাতা পেতো না, সেখানে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে মাসের ১ তারিখের মধ্যে বেতন হচ্ছে।’

অব্যবহৃত মালামালের বিষয়ে তিনি বলেন, ‘অব্যবহৃত সকল মালামাল ভবিষ্যতে সাত দিনের মধ্যে ওপেন টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হবে। সাংবাদিকরা সহায়তা করলে ৫০ শতাংশ কাজ এগিয়ে যাবে। সারাদেশের ন্যায় বরিশালের বিআরটিসিকেও সমৃদ্ধ করা হবে। এখানে যাত্রীদের জন্য থাকবে যাত্রী ছাউনি, থাকবে ওয়াশিং প্লান্টসহ নানা সুবিধা। অতিদ্রুত বিআরটিসিকে আধুনিক ও আদর্শ করে সাজানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯