রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিকালে এসএসসির রুটিন প্রকাশ হতে পারে

বিকালে এসএসসির রুটিন প্রকাশ হতে পারে

অনুুসন্ধান ২৪ ডেক্স >> চূড়ান্ত করা হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন। আগামী নভেম্বরের ১৫ তারিখ থেকে এ পরীক্ষা শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুমোদন পেলে রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সেটি প্রকাশ করা হতে পারে।

আজ দুপুরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিকেলের মধ্যে এসএসসি পরীক্ষার রুটিন সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করার প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি পরীক্ষা শুরু করতে আমরা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। অনুমোদন পেলে আজকেই রুটিন প্রকাশ করা হতে পারে।

অন্য দিকে, আগামী ১৪ নভেম্বরে শুরু হবে চলতি বছরের দাখিল পরীক্ষা। ইতোমধ্যে সে পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা হয়ে থাকে। তবে এবার করোনা সংক্রমণের কারণে তা পিছিয়ে নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯