মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীতে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের নান্দনিক সি-বিচ: জাহিদ ফারুক

আগামীতে কুয়াকাটা হবে আন্তর্জাতিক মানের নান্দনিক সি-বিচ: জাহিদ ফারুক

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ‘মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিনাঞ্চলের মানুষ, তিনি দক্ষিনাঞ্চলের মানুষের কথা চিন্তা করেন বলেই পায়রা বন্দর,পদ্মা সেতু হয়েছে। এখানে এখন অনেক বিদেশী আসবে। আমরা এই সি-বিচটাকে আরও ভালো মানের করতে চাই। এটা হবে একটি আন্তর্জাতিক মানের নান্দনিক সি-বিচ হবে।’ বৃহষ্পতিবার (২৩ সেপ্টেম্বর, ২০২১) বিকেলে সাগরকন্যা কুয়াকাটার সৈকত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক, এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন,’নদী শাসনসহ যে কোন কাজে জনগনের সহযোগীতা প্রয়োজন। বিগত সময়ে এখানে যে জিও ব্যাগ ফেলা হয়েছিলো, সেগুলোকে লোহা গিয়ে, সাইকেলের চাবি, সিগারেটের আগুন দিয়ে ছিদ্র করে দিয়েছিলো। আমাদের যারা প্রকৌশলী রয়েছেন তাদের আন্তর্জাতিক মানের সীবিচ তৈরি করার অভিজ্ঞতার জন্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের নিয়ে নেদারল্যান্ডে পরিদর্শনে গেছেন। তারা সেখানকার সি-বিচ দেখে এসেছে এবং সেই গুনগতমানে কক্সবাজার এবং কুয়াকাটায় কাজ করবো। রাতারাতি কোন কাজ করলে হবে না তা টেকসই হবে না। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকল্প পাশ ও কাজ করতে চাই।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটা সমুদ্র সৈকতের জন্য আমাদের প্রকল্প চলমান রয়েছে। কক্সবাজার বিচের জন্যও আমাদের প্রকল্প আছে। আর এখানে ৯৫০ কোটি টাকার মতো একটি প্রকল্প চলমান আছে। ‘

এ-সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রোকন উদ-দৌলা, পানিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃফজলুর রশিদ,পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মান্নান,অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম সরকার, তত্তাবোধক প্রকৌশলী মজিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃআরিফ হোসেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়ের আ. বারেক মোল্লা প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯