শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মামলা

৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির অভিযোগে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে মামলা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনকারী গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ৬৭ কোটি টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট গেয়েন্দা অধিদপ্তর।

এ অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, গ্রামীণ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করে প্রায় ৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছেন ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় ব্যাংকটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন এবং মামলার নথিপত্র ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ যাতে প্রতি মাসের সকল আয় ও ক্রয়ের তথ্য অনুযায়ী প্রযোজ্য ভ্যাট পরিশোধ করে, তা পর্যবেক্ষণ করার জন্যও সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারকে অনুরোধ করা হয়েছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বলছে, তাদের উপ-পরিচালক নাজমুন নাহার কায়সারের নেতৃত্বে একটি দল ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে গ্রামীণ ব্যাংকের হিসাব পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি উদঘাটন করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হাওলাদার বলেন, আজকে ভ্যাট অফিসের লোকজন গ্রামীণ সেন্টারে এসেছিল। তারা মঙ্গলবার দেখা করতে বলেছে। কিন্তু মামলার বিষয়ে তো কিছুই বলেনি। একটি ‘সামাজিক প্রতিষ্ঠান’ হওয়ায় ভ্যাট থেকে আব্যাহতির সুবিধা ভোগ করে আসছিল গ্রামীণ ব্যাংক। এখন নতুন নিয়মে এ ব্যাংক ভ্যাটের আওতায় পড়ে কি না, তা তাদের দেখতে হবে।

তাদের তদন্তে দেখা যায়, প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংক এস ৫৬ কোডের আওতায় ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা দিয়ে আসছে; কিন্তু ভ্যাট আইন অনুযায়ী নিবন্ধন নেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯