শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, অনিয়মিত হওয়ার কারণে দেশের ২১০টি সংবাদপত্র বাতিলের তালিকায় রয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য ।
তথ্যমন্ত্রী বলেন, এই পত্রিকাগুলা মাঝে মাঝে ছাপানো হয়। এগুলো কোথা থেকে ছাপে কেউ জানে না। এগুলো থাকার দরকার নেই। এর আগে গত ১৪ সেপ্টেম্বর দেশে প্রায় ৪০০টি পত্রিকা অনিয়মিত প্রকাশ হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, এগুলো ভূতুড়ে পত্রিকা।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, প্রমুখ।