বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আমরা বসন্তের কোকিল চাই না, ওবায়দুল কাদের

আমরা বসন্তের কোকিল চাই না, ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিনিধি :: সব দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসীদের সাবধান হতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অ্যাকশন শুরু হয়ে গেছে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরস্থায়ী নয়। বসন্তের কোকিলদের নিয়ে দল ভারী করার প্রস্তাব করবেন না। আমরা বিশ্বাসী, সাহসী এবং ত্যাগী কর্মী চাই; বসন্তের কোকিলদের চাই না।
ওবায়দুল কাদের বলেন, আমি আমাদের প্রতিটি সংগঠনের নেতাকর্মীদের বলতে চাই, দলে কোনো দূষিত রক্ত চাই না। দলে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।
ক্লিন ইমেজের কর্মীদের সংগঠনে যুক্ত করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আমাদের কোনো খারাপ লোকের দরকার নেই। খারাপ কর্মীরা দলের দুর্নাম ডেকে আনে। খারাপ কর্মীদের দলের দুঃসময়ে হাজার পাওয়ারের বাতি জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। আওয়ামী লীগে দুঃসময়ের কর্মী চাই, বসন্তের কোকিল চাই না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সম্পাদকের নাম আগামী ১৬ই নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে ঘোষণা করা হবে।

এর আগে, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহ। সম্মেলনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি বাবু দেবাশীষ বিশ্বাস, পরিচালনা করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯