শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের চিঠি যাওয়া উচিৎ হয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিঠিটা অপ্রত্যাশিত। সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে সাংবাদিক নেতাদের সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেই চিঠির উৎপত্তিটা কোথায়, সেটাও আমি দেখেছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমেই চিঠিটা গিয়েছে। যেখানেই গিয়ে থাকুক চিঠিটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকমভাবে যাওয়া উচিৎ হয়নি।
আসাদুজ্জামান খাঁন বলেন, আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত। ঘটনাগুলো অপ্রত্যাশিতভাবে হয়েছে আসলে আমারও জানা ছিল না। তথ্যমন্ত্রী মহোদয়ও বোধহয় জানতেন না কিছু। এই ঘটনা কীভাবে ঘটলো আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি।
সেই চিঠির উৎপত্তিটা কোথায় সেটি আমি দেখেছি। আমার মনে হয় একটা ভুল বোঝাবুঝির মাধ্যমে চিঠিটা গিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে দেওয়া উচিত হয়নি। এটা নিয়ে আমরা একটু দেখে নেই। কোথা থেকে কি হয়েছে আমরা ব্যবস্থা নেব।
তিনি বলেন, অবশ্যই আপনাদের সুনাম ক্ষুণ্ন হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন। আমরা সেই জায়গায়টায় কিছু না করতে পারলেও ভবিষ্যতে যেন এ রকম না হয় সেটা আমি লক্ষ্য রাখব। আমি সবার সাথে আলাপ করছি, এনএসআই, সিআইডি, এসবি, বাংলাদেশ ব্যাংকসহ অন্যদের সাথে আলাপ করছি। তাদের নিয়ে বসব। যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেগুলো আমরা দেখব।