বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ড পৌঁছেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ড পৌঁছেছেন

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ফিনল্যান্ডে যাত্রা বিরতি করেছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৩৭ মিনিটে হেলসিঙ্কি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার সকাল ৯টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৯০১ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। হেলসিঙ্কিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সফরকালীন আবাসস্থল হেলসিঙ্কির হোটেল ক্যাম্পে যান।

ফিনল্যান্ডে যাত্রাবিরতি শেষে আগামী রোববার স্থানীয় সময় বিকাল ৪টায় হেলসিঙ্কির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি-১৯০২ যোগে নিউইর্য়কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী ফ্লাইটটি নিউইর্য়ক সময় বিকাল ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ২০ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক অধিবেশনের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করবেন। খবর বাপসনিঊজ।

এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হবে সীমতি আকারে। চলবে দুই সপ্তাহ ধরে।

১৪ সেপ্টেম্বর শুরু হয়ে ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ব নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন।

জলবায়ু পরিবর্তন নিয়ে ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী।

বিশ্বের প্রায় ৬১টি দেশ জলবায়ু পরিবর্তন নিয়ে ঝুঁকিতে আছে। উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তাদের আগ্রাসী উদ্যোগ নিয়ে সেখানে আলোচনা হবে।

উন্নত দেশগুলো ২০১৫ সালে প্রতিশ্রুতি দিয়েছিল প্রতি বছর ১২০ বিলিয়ন ডলার তহবিলে জমা দেবে। ২০২০ সালে এ তহবিলে প্রতিশ্রুতির অর্থ জমা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থমন্ত্রীর সঙ্গে সেখানে জোরালো আলোচনা করা হবে। কারণ জলবায়ু পরিবর্তন, নদী ভাঙনসহ নানা কারণে বহুলোক ঘরবাড়ি হারাচ্ছে। ২০৫০ সালে এটি শূন্যের কোটায় নামিয়ে আনার কথা। এসব নিয়ে আলোচনা হবে।

জলবায়ু পরিবর্তন বিষয়টি একটি বড় ইস্যু হিসেবে আলোচনা থাকছে। টিকা নিয়েও আলোচনা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন কোনো শর্ত ছাড়াই সব দেশের টিকা পাওয়া উচিত। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হবে।

রোহিঙ্গাদের ব্যাপারে নতুন কোনো প্রস্তাব দেওয়া হবে কিনা প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, নতুন প্রস্তাব দেওয়া হবে না। প্রস্তাব আমাদের আগেই দেওয়া আছে। আর রোহিঙ্গা শব্দের সঙ্গে বিশ্বব্যাপী পরিচিত। তারা জানে রোহিঙ্গারা নির্যাতনের শিকার হয়েছে। এটি আমাদের অর্জন।
বর্তমানে মিয়ানমারে নতুন সরকার আসছে। নতুন সরকার পাবলিকলি বলেছে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে চুক্তিগুলো সম্মান করবে। তবে নতুন সরকারের সঙ্গে আমাদের এখনো যোগাযোগ হয়নি। অধিবেশন যোগদান অনুষ্ঠানে পর্যায়ক্রমে জাতিসংঘ মহাসচিব, মালদ্বীপের প্রধানমন্ত্রী কয়েকটি রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বাংলাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী গ্রুপের সঙ্গে পৃথক একটি বৈঠক করবেন। ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত আলোচনার বাইরে দ্বিপাক্ষিক অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯