শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিভাগে করোনায় ১ জনের মৃত্যু

বরিশাল বিভাগে করোনায় ১ জনের মৃত্যু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৭ অপরিবর্তিত ছিল। অপরদিকে মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবে গত বুধবার রাতের সব শেষ রিপোর্টে ৭.৬৯ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গত বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩৭ জন রোগী। বিগত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৬ জন রোগী। একইসময়ে নানা উপসর্গ নিয়ে ৭ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ১ জন রোগীর। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৩৭ জন রোগী।

এর আগে পিসিআর ল্যাবে গত মঙ্গলবার রাতের রিপোর্টে ৮.৯৫ ভাগ, সোমবার ৩.৭২ ভাগ, রবিবার ৫ ভাগ, শনিবার ১৫.৬০ ভাগ, শুক্রবার ৯.৫৮ ভাগ এবং বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ শনাক্ত হয়।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত বুধবার রাতের সব শেষ রিপোর্টে ১৩০ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭.৬৯ ভাগ।

গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯